সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামের অপহৃত কিশোরী ৩ মাস পর কুমিল্লাতে উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এলাকা থেকে ৩ মাস আগে অপহৃত হওয়া এক কিশোরীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় অপহরণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় কুমিল্লার কোতোয়ালীর দৌলতপুর এলাকার একটি বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার বাঙ্গরাবাজার এলাকার হায়দারাবাদ গ্রামের আব্দুল হামিদের ছেলে মনির হোসেন (৩৫), সকিনা আক্তার ওরফে ফারজানা (৩০) ও শিমুল আক্তার (৪০)।

র‌্যাব সূত্রে জানা যায়, অপহৃত ভিকটিম কিশোরী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। বাবা মারা যাওয়ার পর আর পড়ালেখা করার সুযোগ হয়নি। মনির হোসেন তার মায়ের ভাগিনা হয়। সে সুবাধে প্রায়ই ভিকটিমদের বাড়িতে তার যাওয়া-আসা ছিল। গত কয়েক মাস আগে মনির হোসেন তার আগের তিনটি স্ত্রী থাকা সত্ত্বেও ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেয় মায়ের কাছে। ভিকটিমের মা সেই প্রস্তাব ফিরিয়ে দেয় এবং তার মেয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ কিংবা উত্ত্যক্ত না করার জন্য নিষেধ করে। এতে মনির ¶িপ্ত হয়ে যেকোন সময় তার মেয়েকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়।

র‌্যাব সূত্র আরও জানা যায়, গত ২২ জুলাই দুপুরে ভিকটিম বাসা থেকে বের হলে মনি পূর্বপরিকল্পিভাবে ভিকটিমকে অপহরণ করে। সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফিরলে মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। পরে ওইদিন রাতে ডবলমুরিং থানায় নিখোঁজ ডায়েরি করে। পরে ভিকটিমের মা তার বোনের কাছ থেকে জানতে পারে মনির হোসেন তার সহযোগী রাকিবের সহায়তায় তার মেয়েকে অপহরণ করেছে। এ ঘটনায় তিনি ২৮ জুলাই ডবলমুরিং থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, অপহরণের বিষয়টি আমাদের জানালে আমরা গোয়েন্দা নজরদারি শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার কুমিল্লার দৌলতপুরে একটি বাসা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। এছাড়া অপহরণের সাথে জড়িত মনির হোসেনকে তার দুই নারী সহযোগীসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭৫২ ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- মনির তার সহযোগী রাকিবের সহায়তায় দুই মাস আগে ওই কিশোরীকে অপহরণ করে কুমিল্লায় নিয়ে আসে। সেখানে একটি ফ্ল্যাটে আটকে রেখে মাদকাসক্ত করে মাদক পাচারের কাজে ব্যবহার করার চেষ্টা করে তাকে। উদ্ধার কিশোরীকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার আসামিদের কুমিল্লার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...