সোমবার, ২৯ জুন ২০২৬

বিশ্ব পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে- কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, মায়ানমারে আরাকান আর্মির সাথে সেনাবাহিনীর লড়াইসহ নানামুখী সংকটে বিশ্ব পরিস্থিতি বর্তমানে অস্থিতিশীল রয়েছে। যুদ্ধের কারণে সারা বিশ্বই জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকটে ভুগছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ বিএনপি ক্ষমতায় থাকলে দেশের কী হতো? দেশ কি ভালো থাকতো?

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করে না। শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্ন বাস্তবায়নের জন্য। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। যারা মানুষের ভালো চায় না, তারাই শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল, জনমানুষের জন্য কাজ করে যাচ্ছে। দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী যুবলীগকে মানুষের পাশে দাড়িয়ে জনগণের জানমাল রক্ষায়, দেশের উন্নয়নে কাজ করতে হবে।’

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও বিশিষ্ট সাংবাদিক অজয় দাশগুপ্ত।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...