সংক্রামক ব্যাধি চোখ উঠা রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বিদেশগামী যাত্রীদের চোখ ওঠার ৭ দিন পর্যন্ত বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক অফিস আদেশে যাত্রীদের এই অনুরোধ জানানো হয়।
এই ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, কোনো যাত্রীর যদি ভিসা সংক্রান্ত জটিলতা থাকে অথবা বিদেশ যাওয়া জরুরি হয় সেক্ষেত্রে চোখ ওঠা রোগে আক্রান্ত যাত্রী ভ্রমণ করলে বিএমডিসি রেজিস্টার্ড একজন চক্ষু বিশেষজ্ঞ অথবা এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন এবং উপযুক্ত প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ নেবেন। এছাড়াও তাদের সানগ্লাস পরে বিমানবন্দরে উপস্থিত হতে হবে।
বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা রোগীর অবস্থা পর্যবেক্ষণ এবং উল্লেখিত ডকুমেন্টস যাচাই করে যাত্রীকে ভ্রমণের ফিটনেস সার্টিফিকেট দেবেন।
ইউডি

