রবিবার, ২১ জুন ২০২৬

ট্রফি ভাঙচুর করা আলীকদমে সেই ইউএনওকে ঢাকায় বদলি

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে অবশেষে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি ভেঙে আলোচনায় আসেন তিনি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পদায়নের জন্য ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।

এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল বান্দরবা‌নের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে দ্রুত অপসারণ এবং ভূমি রেজিস্ট্রেশনে হয়রানি বন্ধসহ ১৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বান্দরবান সচেতন নাগরিক সমাজ।

সমাবেশে বক্তারা বলেন, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বেচ্ছাচারিতার কারণে দ্রুত অপসারণ করতে হবে। তিনি ফুটবল খেলায় পুরস্কারের ট্রফি ভেঙে শুধু খে‌লোয়াড়ই নয়, সমগ্র বান্দরবানবাসী‌কে অপমান ক‌রে‌ছেন। এই বিষয়ে ইউএনও মেহরুবা ইসলাম দাবি করেন, ফুটবলের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের সময় কয়েকজন বলেছে, এই খেলার ট্রাইবেকা‌রের গোল তারা মানে না। আবার খেল‌তে বললে সে‌টিও মানতে নারাজ। প‌রে তা‌দের সিদ্ধান্ত জান‌তে চাইলে কয়েকজন বলে ট্রফি দু‌টো ভেঙে ফেল‌তে। তা‌দের অনুরোধে এবং পরিস্থিতি সামাল দি‌তেই ট্রফি ভেঙেছি।

তিনি আরও দাবি করেন, আমি আলীকদ‌মে যোগদা‌নের পর কিছু অবৈধ গরু পাচারকারীর গরু জব্দ করা হ‌য়ে‌ছে। এ ছাড়া এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও ক‌ঠোর পদক্ষেপ নিয়েছি। যারা আন্দোলন করছে তারা কোনও খে‌লোয়াড় নন। বরং কতিপয় গো‌ষ্ঠী যারা আমার ক‌ঠোর পদক্ষেপের কারণে অবৈধ ব‌্যবসা কর‌তে পারছেন না তারাই এসব আন্দোলন করছে।

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে কয়েক শ’ দর্শকের সামনে আছাড় মেরে কাপ ভাঙেন ইউএনও। এর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়।

ইমা

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...