শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চূড়ান্ত পর্বের চতুর্থ দল হলো ইতালি

নেশনস লীগে বিশ্ব দেখলো আরেকটি ইংল্যান্ড – জার্মানী ক্লাসিক লড়াই

- Advertisement -
Single page 1st Paragraph

কি এক দূর্দান্ত ফুটবলের প্রদর্শনীই না হলো গতরাতে ওয়েম্বলিতে।অথচ ইংল্যান্ড বা জার্মানীর চুড়ান্ত পর্বের আশা শেষ হয়ে গিয়েছিলো আগের রাউন্ডেই।ইংলিশরাতো ইতিহাসের সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে এবারের আসরে।তাঁদের ষ্টেজ টুতে অবনমন নিশ্চিত হয়েছিলো আরো আগেই।জার্মানীর সুযোগ ছিলো আগের রাউন্ড পর্যন্ত।কিন্তু নিজেদের মাঠে একচেটিয়া ভালো খেলেও হাঙ্গেরির কাছে ০-১ গোলের পরাজয়ে শেষ সম্ভাবনাটুকুও নষ্ট হয়ে গিয়েছিলো জার্মানীর।
সেই হিসেবে গতকালের ম্যাচটি আনুষ্ঠানিকতা রক্ষার বলেই গণ্য হচ্ছিলো।কিন্তু ১৯৬৬ সালের বিশ্বকাপ থেকে দুই দল মানে চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা।

তাইতো ওয়েম্বলির একটি আসনও ফাঁকা ছিলোনা।খেলার শুরু থেকেই দু’দলের পাল্টাপাল্টি আক্রমনে জমে ওঠে খেলা।দুই দলই আক্রমনকে প্রাধান্য দেওয়ায় উপভোগ্য হয়ে ওঠে খেলা।কিন্তু কাঙ্খিত গোলটাই পাচ্ছিলোনা কোন দল।গোল শূন্য প্রথমার্ধ শেষে কে জানতো দ্বিতীয়ার্ধে এতো নাটক অপেক্ষা করছে?জার্মানী একটি পরিবর্তন নিয়ে খেলতে নামে।হফম্যানকে বসিয়ে টিমো ওয়ার্নারকে নামায়।দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও গতি আসে জার্মানদের খেলায়।৫১ মিনিটে বল নিয়ে ইংল্যান্ডের বক্সে ঢুকে পড়া জামাল মুশিয়ালাকে আটকাতে গিয়ে অবৈধ ভাবে ফেলে দেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েল।রেফারি প্রযুক্তির সাহায্যে নিশ্চিত হয়ে পেনাল্টির বাঁশি বাজালে গুন্ডুগান গোল করে জার্মানীকে ১-০তে এগিয়ে নেন।এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানী।৬৭ মিনিটে হাভার্টজ গোল করে ২-০ তে লিড এনে দেন দলকে।এর পাঁচ মিনিট পরেই লুক ‘শ গোল করে ইংল্যান্ডকে উজ্জীবিত করে তোলেন।তিন মিনিট পরেই আবার গোল।

মমেন্টের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড।সমতায় ফিরেই ইংল্যান্ড চেপে ধরে জার্মানীকে।৮৩ মিনিটে হ্যারি কেইন দর্শনীয় গোল করে ইংল্যান্ডকে ৩-২ গোলে এগিয়ে দেন।কিন্তু জার্মানী দমে যায়নি।৮৭ মিনিটে আবার হাভার্টজ গোল করে ৩-৩ সমতা নিয়ে আসে।বাকি সময়ে অনেক চেষ্টা করেছে দুই দলই।শেষ পর্যন্ত ৩-৩ সমতায় শেষ হয় খেলা।দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলায় হাঙ্গেরির স্বপ্নযাত্রা থামিয়ে দিয়ে চুড়ান্ত পর্বের চার নম্বর দল হিসেবে নাম লেখায় ইতালি।অথচ নিজেদের মাঠে
ড্র করলেই হাঙ্গেরি খেলতে পারতো চুড়ান্ত পর্ব।এই চূড়ান্ত পর্ব মানে চারদলের ফাইনাল।প্রথমার্ধের ২৬ মিনিটে গিয়াকোমো রাসপাদরী ও দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ফেদেরিকো দিয়ামার্কোর লক্ষ্যভেদে ২-০ গোলের জয়ে হাঙ্গেরিকে কাঁদিয়ে ফাইনাল রাউন্ডে
চলে যায় আসন্ন বিশ্বকাপে সুযোগ না পাওয়া একটি ইতালি।

উয়েফার বাইলজ অনুযায়ী চার গ্রুপ সেরা দল খেলবে ফাইনাল রাউন্ডে।গ্রুপ ওয়ান টপার ক্রোয়েশিয়া,গ্রুপ টু টপার পর্তুগাল,গ্রুপ থ্রী টপার ইতালি ও গ্রুপ ফোর টপার নেদারল্যান্ডস খেলবে ফাইনাল রাউন্ডে।আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...