রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

১০ দফা দাবি নিয়ে রেলওয়ে শ্রমিকলীগের আন্দোলনের ডাক

- Advertisement -
Single page 1st Paragraph

শ্রমিক কর্মচারীদের ১০ দফা দাবি নিয়ে আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছে রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি। দাবিগুলো বাস্তবায়ন না করলে কর্তৃপক্ষকে রেল বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা।

দাবির পূরণের ব্যাপারে সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি এডভোকেট মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান আকন্দ স্বাক্ষরিত পোস্টার চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে।

দাবিগুলো হলো- নিয়োগবিধি ২০২০ সংশোধন করে ১৯৮৫ সালের মতো সব ধরনের নিয়োগ ও পদোন্নতি স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটাসহ সব কোটা নিশ্চিত করতে হবে। ব্লক পদগুলোতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

রেল কোড ভলিউমের মাধ্যমে রেল পরিচালনা করতে হবে। আইবাস++এবং জিও সংক্রান্ত জটিলতা অবসান করে নির্ধারিত তারিখে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে হবে।

সম বেতন ও সম স্কেলে আগের মতো পদবি পরিবর্তন করতে হবে। কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে যোগ্যতা অনুযায়ী ৩য় ও ৪র্থ শ্রেণিতে নিয়োগ দিতে হবে। রানিং কর্মচারীদের মাইলেজ সংক্রান্ত জটিলতা অবিলম্বে নিরসন করতে হবে।

অপ্রয়োজনীয় ক্ষেত্রে টাকা ব্যয় বন্ধ করে অবিলম্বে রেললাইন সংস্কার ও সব রেললাইন ডুয়েল গেজে রূপান্তর করতে হবে।

রেল প্রশাসনে ঘাপটি মেরে থাকা অসাধু কর্মকর্তাদের সব অপকর্ম তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রেলওয়ের সব হাসপাতাল আধুনিকায়ন করতে হবে এবং পিপিপির পরিবর্তে রেলওয়ে ব্যবস্থাপনায় হাসপাতাল পরিচালনা করতে হবে।

টেন্ডারের নামে অপ্রয়োজনীয় ও নিম্নমানের মালামাল কিনে কোটি কোটি টাকা অপচয় করা চলবে না। অপচয় ও দুর্নীতি বন্ধ করতে হবে।

আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হবে। গেটকিপারসহ কর্মরত সব অস্থায়ী ও টিএলআর কর্মচারীর চাকরি স্থায়ী করতে হবে।

সহজের পরিবর্তে রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনায় টিকিট সিস্টেম পরিচালনা করতে হবে। অবিলম্বে সিবিএ, নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, শ্রমিকদের অধিকার সমুন্নত রাখতে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান শ্রমিক বান্ধব সরকারের আমলে আমরা কখনো ভাবতে পারিনি আমাদের অধিকার হরণ করা হবে কিংবা আন্দোলন সংগ্রামে যেতে হবে। স্মারকলিপি কিংবা আলোচনার আহ্বান, সব ধাপই আমরা সম্পন্ন করেছি কিন্তু সমাধান আসেনি। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছে। অনতিবিলম্বে এ ১০ দফা মেনে নেওয়ার আহ্বান জানাই।

ইউডি

এই বিভাগের সব খবর

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় সার্জারি,...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

সর্বশেষ

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...