রবিবার, ২ আগস্ট ২০২৬

চকরিয়ায় কোভিড প্রতিরোধে অ্যাডভোকেসী সভা

- Advertisement -
Single page 1st Paragraph

কোভিড প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সরকারি-বেসরকারী সংস্থা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবিদের ডায়রিয়া প্রতিরোধ, শিশু ও মাতৃ মৃত্য হার রোধে যেভাবে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে সচেতনতা সৃষ্টি করে সফলতা অর্জন করেছে, সেভাবেই সমন্বিত ঐক্যবদ্ধ প্রয়াস পরিচালনার আহবান জানানো হয়েছে।

প্রধান মন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে যেভাবে দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। কোভিড মোকাবেলায় ও তা সম্ভব বলে মন্তব্য করেছেন। ২৬ সেপ্টেম্বর ২০২২ইং চকরিয়া উপজেলা বিআরডিবি হলরুমে বেসরকারি সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ‘র উদ্যোগে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে অ্যাডভোকেসী সভায় বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন। আইএসডিই কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাংগীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী। অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কুমার রুদ্র, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুল মতিন, চকরিয়া সহকারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরুল আনোয়ার ।

আলোচনায় অংশনেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ওসমান গণি, আইএসডিই’র উপজেলা ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন, জেলা ম্যৎস্যজীবি সম্প্রদায়ের নেতা আনার কলি জলদাস, ডাঃ সরওয়ার কামাল, রাশেদুল হাসান, মোঃ মামুন, বিজন কুমার বিশ্বাস, মিলন দাস, সুধীর চন্দ্র দাশ, আবদুল্লাহ মোঃ ফাহিম, আসিফ নুর হাসনাত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কভিড এর নানা উপসর্গ নতুন নতুন ভাইরাস মাঝে মধ্যে এখনও চোখ রাঙ্গাচ্ছে। কোভিড় সংক্রমণরোধে ভ্যাকসিন ও বোস্টার টিকা গ্রহনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা আরও বলেন, চকরিয়া উপজেলায় ১ম ও ২য় ডোজ কোভিড় টিকা গ্রহনের হার ৭০% হলেও ৩য় বোস্টার ডোজ গ্রহনের হার এখনও ২০% এর কাছাকাছি। সচেতনতা অভাবে ও ভ্রান্ত ধারনায় বিপুল সংখ্যক মানুষ এখনও টিকা গ্রহণ করেনি। আর সরকারের কাছে বিপুল পরিমান কোভিড়-১৯ টিকা মজুদ আছে। বক্তারা ডায়রিয়া প্রতিরোধ, শিশু ও মাতৃ মৃত্য হার রোধে যেভাবে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে সচেতনতা সৃষ্ঠি করে সফলতা অর্জন করেছে, সেভাবেই করোনা মোকাবেলায় ব্যাহকহারে সচেতনতা বৃদ্ধিমুলক কার্যক্রম পরিচালনার আহবান জানান। সভায় সরকারী কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি, বেসরকারী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্টানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবিসহ মোট ৩২ জন অংশগ্রহন করেন।

ইমা

 

উল্লেখ্য, আইএসডিই বাংলাদেশে এনজিও‘দের সমন্বয়কারী প্রতিষ্টান এডাব ও ইউনিসেফ-এর সহায়তায় “কোভিড়-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ” শীষক একটি প্রকল্প চকরিয়া উপজেলায় বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় এই অ্যাডভোকেসী সভা আয়োজন করা হয়।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...