রবিবার, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আসছেন ১০ বিচারক

- Advertisement -
Single page 1st Paragraph

যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে বৃহত্তর চট্টগ্রামে আসছেন ১০ বিচারক। অন্যদিকে সাত বিচারককে চট্টগ্রাম থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারকে অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আবুল হাসনাতকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

হবিগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরাকে অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে চট্টগ্রামে বদলি করা হয়েছে। সিলেট যুগ্ম মহানগর দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম ও আইন কমিশনের অনুবাদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ চট্টগ্রাম আদালতে বদলি করা হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামছুল আরেফীন ও ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শরিফুর রহমানকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে নেত্রকোণার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহীকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কক্সবাজারে পদায়ন করা হয়েছে। এছাড়া ফেনীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসকে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে, রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ তাওহিদুল হককে একই আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক নূরে আলম ভূঞাকে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ, যুগ্ম মহানগর দায়রা জজ কাজী মিজানুর রহমানকে বগুড়া, পটিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল কাদেরকে কক্সবাজার, বান্দরবানের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম সিকদারকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মৌলভীবাজার, বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোশারফ হোসেন অতিরিক্ত কক্সবাজার, বান্দরবানের যুগ্ম জেলা ও দায়রা জজ নিশাত সুলতানাকে কক্সবাজার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইন কর্মকর্তা মুনতাসির আহমদকে গাইবান্ধায় পদায়ন করা হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...