সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ১১ জনের করোনা শনাক্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৮ দশমিক ৯৪ শতাংশ।

করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ পাঠানো রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ১২৩ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ১১ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯ জন ও দুই উপজেলার ২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারা ও সাতকানিয়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৮৭৩ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৯৫৭ ও গ্রামের ৩৪ হাজার ৯১৬ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩ জন জীবাণুবাহক পাওয়া যায়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে পরীক্ষিত ২ নমুনার শধ্যে শহরের একটির পজিটিভ রেজাল্ট আসে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৩ জনের এন্টিজেন টেস্ট করা হয়। এতে গ্রামের একজন সংক্রমিত বলে জানানো হয়।

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ২৩ জনের নমুনার মধ্যে শহর ও গ্রামের একজন করে আক্রান্ত শনাক্ত হন। মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২ জনের নমুনা পরীক্ষা করা হলে দু’টিরই রেজাল্ট পজিটিভ আসে। এপিক হেলথ কেয়ারে ৮ টি নমুনা পরীক্ষায় শহরের একটিতে সংক্রমণ চিহ্নিত হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৫ টি নমুনা পরীক্ষা করলে শহরের একটিতে জীবাণুর অস্তিত্ব ধরা পড়ে।

এছাড়া, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৪, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৫, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪, মেট্রোপলিটন হাসপাতালে ৫ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২১ টি নমুনা পরীক্ষা করা হয়। পাঁচ ল্যাবে পরীক্ষিত ৫৯ নমুনার সবগুলোরই রিপোর্ট নেগেটিভ আসে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়, চমেকহা’য় ১৪ দশমিক ২৮ শতাংশ, আরটিআরএলে ৫০, শেভরনে ৮ দশমিক ৬৯, মেডিকেল সেন্টার হাসপাতালে শতভাগ, এপিক হেলথ কেয়ারে ১২ দশমিক ৫০, এভারকেয়ার হসপিটাল ল্যাবে ২০ ও এন্টিজেন টেস্টে ৩৩ দশমিক ৩৩ শতাংশ এবং বিআইটিআইডি, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, ইম্পেরিয়াল হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান সেপশালাইজড হাসপাতাল ল্যাবে ০ শতাংশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...