শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আজ জার্মানী ও ইতালির ভাগ্য নির্ধারণ

নেশনস লীগে হেরে গেলো বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও বেলজিয়াম

- Advertisement -
Single page 1st Paragraph

গতরাতে উয়েফা নেশনস লীগে গ্রুপ ওয়ান,টু ও ফোরের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়।নিজ নিজ গ্রুপে অবস্থান উন্নতি করতে মরিয়া ছিলো সব দলই।তাঁরই প্রতিফলন ঘটেছে ম্যাচগুলোর ফলাফলে।

স্বাগতিক হবার সুবিধা কাজে লাগিয়ে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ডেনমার্ক একই সাথে নিজেরা গ্রুপের দুইয়ে উঠে আসে আর ফ্রান্সের কপালেও ষ্টেজ টুতে অবনমন নিশ্চিত করে দিয়েছে।পুরো খেলায় ডেনিশদেরই আধিপত্য ছিলো।এক কথায় ফ্রান্সকে খেলায় ফিরে আসার কোন সুযোগই দেয়নি তাঁরা।কিলিয়ান এমবাপ্পে নিজের ছায়া হয়ে ছিলেন ডেনিশ রক্ষনের সতর্ক পাহারায়।প্রথমার্ধের ৩৩ মিনিটে কেভিন ডোলবার্গের গোলে এগিয়ে যাওয়ার ছয় মিনিট পরেই ওলসেনের দর্শনীয় গোলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।ফিরে এসে ফ্রান্সকে সংঘবদ্ধ কোন আক্রমণে ওঠার সুযোগ না দিয়ে ঐ লীড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ডেনমার্ক।এই জয়ের ফলে ডেনমার্ক ৬ খেলায় ৪ জয়,দুই পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের দুই নম্বরে উঠে আসে।অন্যদিকে ফ্রান্স সমান ৬ খেলায় একটি জয়,দুই ড্র ও তিন পরাজয়ে ৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।
এই গ্রুপের অন্য খেলায় অষ্ট্রিয়াকে তাঁদের মাটিতে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে ক্রোয়েশিয়া।লুকা মডরিচ প্রথমার্ধের ৬ মিনিটে গোল করে দলকে লীড এনে দেন।কিন্তু তিন মিনিট পরেই বোনগেটনার গোল করে সমতা নিয়ে আসেন।দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে মডরিচের এসিষ্ট থেকে ব্যবধান বাড়ান লিভাজা।তিন মিনিট পর লভরেনও গোল করলে দলের জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে ছয় খেলায় চার জয়,একটি করে ড্র ও পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে আসে ক্রোয়াটরা।গ্রুপ টুতেও স্বাগতিক হবার সুবিধা কাজে লাগিয়ে আপসেটের জন্ম দিয়েছে সুইজারল্যান্ড।স্পেনকে তাঁরা হারিয়ে দিয়েছে ২-১ গোলে।প্রথমার্ধের ২১ মিনিটে একানিজ গোল করে সুইসদের এগিয়ে দেন,কিন্তু খেলায় ফিরতে মরিয়া স্পেন জর্ডি আলবার ৫৫ মিনিটের গোলে সমতা ফেরায়।কিন্তু তিন মিনিট পরেই এমবোলোর গোল স্বাগতিকদের উল্লাসে মাতিয়ে তোলে।খেলার বাকি সময়ে কোন দলই গোল করতে পারেনি।তাই সুইসরা ২-১ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়ে। যদিও এই স্মরণীয় জয়ের পরেও গ্রুপের তিনে অবস্থান সুইসদের।এই গ্রুপই একটি করে ম্যাচ কম খেলেছে।

গতকালের জয়ের পর পাঁচ খেলায় দুই জয়ের বিপরীতে তিন পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান সুইসদের।
আর সমান পাঁচ খেলায় দুই জয় দুই ড্র ও এক পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান স্পেনের।
গ্রুপের অপর খেলায় দিয়াগো ডালোটের জোড়া গোল,বুনো ফেরনা ও ডেভিড জোতার গোলে স্বাগতিক চেক রিপাবলিককে ৪-০ গোলে হারায় পর্তুগাল।পাঁচ খেলায় তিন জয় ও একটি করে ড্র আর পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগীজরা। গ্রুপ ফোরে টোটাল ফুটবলের ধারাবাহিকতা বজায় রেখেছে নেদারল্যান্ডস।ভন ডি জাকের ৭৩ মিনিটে
করা খেলার একমাত্র গোলে শক্তিশালী বেলজিয়াম কে হারিয়ে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে নেদারল্যান্ডস।
ছয় খেলায় পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টপে আছে তাঁরা।আর গতকাল হেরেও ছয় খেলায় তিন জয়,এক ড্র ও দুই পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান বেলজিয়ামের।
অন্য খেলায় সুইডারোস্কির ৫৭ মিনিটের গোলে ওয়েলসকে তাঁদের মাটিতে ১-০ গোলে হারায় পোল্যান্ড।ছয় খেলায় দুই জয়, এক ড্র ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান পোলিশদের।আর গ্যারেথ বেলের ওয়েলস পাঁচ পরাজয় ও একটি ড্র
করে ১ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে।এদিকে আজ রাতে নির্ধারিত হবে ফুটবলের দুই জায়ান্টের ভাগ্য।একটিতে জার্মানীকে আতিথ্য দেবে আগের খেলায় হেরে অবনমন নিশ্চিত হওয়া ইংল্যান্ড।অন্য খেলায় ইতালিকে আতিথ্য দেবে
এই গ্রুপের জায়ান্ট কিলার খ্যাত,গত খেলায় জার্মানীকে তাঁদেরই মাটিতে হারিয়ে দেওয়া হাঙ্গেরি।

দুটো খেলাই বাংলাদেশ সময় রাত পৌনেএকটায় শুরু হবে।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...