চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার চেরাগী পাহাড় মোড়ে সাধু মিষ্টি ভাণ্ডরসহ অবৈধ সাতটি দোকান উচ্ছেদ করেছে সিডিএ।
রোববার সকালে অভিযান পরিচালনা করে এসব দোকান উচ্ছেদ করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএ’র পেশকার ফয়েজ আহম্মদ চৌধুরী।
তিনি বলেন, রোববার সকালে চেরাগী পাহাড় মোড়ে অভিযান চালিয়ে অবৈধ সাতটি দোকান উচ্ছেদ করা হয়েছে।

