সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজান থানায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাউজান থানায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় রাউজান থানার আয়োজনে থানা কম্পাউন্ডে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা (উত্তর) পূজা উদযাপন পরিষদের সভাপতি, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।
থানা সেকেন্ড অফিসার অজয় দেব শীলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী ও রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে।

অন্যান্যদের বক্তব্য রাখেন রুনু ভট্টাচার্য, অনুপ চক্রবর্তী, রুবেল বৈদ, জিকু দত্ত,সম্ভু মজুমদার প্রমুখ।

সভায় জানানো হয়, রাত ১২ টার পর মন্ডপে বাদ্যবাজনা বন্ধ থাকবে। কোন প্রকার মোটরসাইকেল শোডাউন চলবে না। মন্ডপের ভিতর মোটরসাইকেল প্রবেশ করবে না। কোন মদ্যপায়ী মন্ডপের ভিতর প্রবেশ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...