সোমবার, ২৯ জুন ২০২৬

চমেক নিউরোলজি বিভাগে সর্বাধুনিক প্রযুক্তির ইইজি মেশিন হস্তান্তর

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিউরোলজি বিভাগে ইইজি মেশিন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শিল্পপতি লায়ন এস এম আবু তৈয়ব সর্বাধুনিক প্রযুক্তির এ মেশিনটি প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শাহেনা আকতার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।

অনুষ্ঠানে চমেক হাসপাতালে নিউরোলজি বিভাগের চলমান চিকিৎসা ব্যবস্থা ও মৃগী রোগ বিষয়ের উপরে বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেন যথাμমে ডা. সীমান্ত ওয়াদ্দেদার ও ডা. একরামুল আজম সাহেদ। নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. হাছানুজ্জামান তার বিভাগের সামগ্রিক পরিকল্পনা ও সেবা কার্যμম উন্নত করার জন্য ভবিষ্যৎ পদক্ষেপ সম্বন্ধে আলোকপাত করেন।

অনুষ্ঠানে ব্যবসায়ী, ইন্টারন্যশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ চট্টগ্রামের সভাপতি লায়ন এস এম আবু তৈয়ব কর্তৃক চমেকের নিউরোলজি বিভাগে একটি সর্বাধুনিক ভিডিও ইইজি মেশিন হস্তান্তর করা হয়। যার মাধ্যমে মৃগী রোগীদের স্বল্পমূল্যে সঠিক সেবাদান সম্ভব হবে। রোগ নির্ণয়ে অতি প্রয়োজনীয় এ মেশিনটি না থাকার কারণে গরীব সাধারণ রোগীরা এ সেবা থেকে বঞ্ছিত হচ্ছিল।

বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আকতার, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শামীম আহসান।

অনুষ্ঠান পরিচালনা করেন চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম খন্দকার। উপস্থিত ছিলেন লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এমডি ক্লিপটন গ্রুপ; মেসার্স লায়ন কোহিনুর কামাল, এমডি মিডিয়ান গ্রুপ; মনজুরুল হক, চেয়ারম্যান বারকোড গ্রুপ; রইস উদ্দিন সৈকত, এমডি বিলিয়ন গ্রুপ; সৈয়দ তানজিম মোজাহের, ডিরেক্টর ইন্ডিপেনডেন্ট এ্যাপারেলস ও ব্যবসায়ী আলমগীর পারভেজ ও মো. শাহেদ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...