সোমবার, ২৯ জুন ২০২৬

সন্দ্বীপে স্যানেটারী ইন্সপেক্টর ওমর ফারুকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্যানেটারী ইন্সপেক্টর ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে স্বাস্থ্য পরীক্ষার নামে ভূয়া স্বাস্থ্য সনদ প্রদান ও ভ্রাম্যমান আদালতের অভিযান ঠেকানোর নাম করে বিভিন্ন বেকারী ও হোটেল মালিকের কাছ থেকে চাঁদা বাজির অভিযোগ উঠেছে।

ওমর ফারুকের মূল পদবী স্বাস্থ্য সহকারী হলেও স্যানেটারী ইন্সপেক্টর ট্যাকনোলজিস্ট (SIT) কোর্স করে নিজ বেতনে স্যানিটারি ইন্সপেক্টর পদে ফেনী থেকে সন্দ্বীপ উপজেলায় পদায়ন হয়েছে ২০২১ সালের জুন মাসে। তার কর্মপরিধির মধ্যে রয়েছে, উপজেলা ভিত্তিক খাদ্য স্থাপনা পরিদর্শন, দৈনন্দিন রিপোর্ট প্রদান, খাদ্য নমুনা সংগ্রহ ও ল্যাবে প্রেরণ, নমুনা ভেজাল হলে আদালতে মামলা দায়ের,পঁচা-বাসি ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ এবং ধ্বংস করা,সংক্রামক রোগের কারণ অনুসন্ধান, স্কুল ও কমিউনিটিতে স্বাস্থ্য শিক্ষা প্রদান ইত্যাদি। কিন্তু ওমর ফারুক সে সব দায়িত্ব ভুলে গিয়ে অবৈধ উপায়ে টাকা উপার্জনের নেশায় মাঠে নেমেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন হোটেল ও বেকারীতে গিয়ে কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ দেখানো ও ভ্রাম্যমান আদালত পরিচালনার ভয় দেখিয়ে তাদের থেকে মোটা অংকের টাকা দাবী করে। এবং স্বাস্থ্য পরীক্ষা ছাড়া স্বাস্থ্য সনদ এনে দেবে মর্মে মোটা অংকের টাকা নিয়ে আসে।

গুপ্তছড়া বাজারে এনএস বেকারীর ম্যানেজার মোঃ বাবর অভিযোগ করে বলেন গত ১৯/০৯/২২ তারিখে ওমর ফারুক আমাদের বেকারীতে এসে কতজন কর্মচারী রয়েছে জানতে চান। আমি ১০ জন বলার পর সে বললো ১০ জনের স্বাস্থ্য সনদ বাবদ ৫ হাজার টাকা দিন, আর ভ্রাম্যমান আদালত যাতে না আসে তার জন্য টাকা দিন। না হয় অনেক জরিমানা গুনতে হবে। তখন আমরা ভয়ে ৫ হাজার টাকা দিয়ে দিয়েছি। তবে আমাদের টাকার বিনিময়ে কোন রশিদ বা সনদ প্রদান করেনি।অন্যদিকে সেটা সিভিল সার্জন অফিস থেকে এনে দেবে বলেছে। এরপর ইমাম বেকারীতেও গিয়েছে। তবে তারা টাকা দিয়েছে কিনা জানিনা।

বিভিন্ন সুত্র ও নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বাস্থ্য সহকারীর দেয়া তথ্য থেকে জানা যায় জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়ার সাথে ফেইসবুকে তার ঘনিষ্ট কিছু ছবি দেখিয়ে তার সাথে সম্পর্কের প্রভাব খাটিয়ে এসব অপকর্ম চালায় ওমর ফারুক। অফিসেও তার প্রভাব প্রচুর একই কারনে।

এ বিষয়ে ওমর ফারুকের মুঠোফোনে জানতে চাইলে প্রথমে ওমর ফারুক চৌধুরী বলেন আমি চট্টগ্রাম আছি সন্দ্বীপ গেলে টিএসও সহ আপনার সাথে বসবো।প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন কেন জিজ্ঞেস করলে বলেন আমি টিএলসিএ রাসেল সহ গিয়েছি। টাকা নিয়েছি স্বাস্থ্য পরীক্ষা এবং সনদ প্রদানের জন্য, সনদ আমি দেবো। কর্মচারীকে উপস্থিত না করে তার স্বাস্থ্য পরীক্ষার সনদ সিভিল সার্জন অফিস থেকে কিভাবে দেবে এবং রশিদ বিহীন টাকা গ্রহনের কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে সে ফোন কেটে দেয়।

এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরীর 01819614925 ফোন নাম্বারে রশিদ বিহীন টাকা গ্রহন ও স্বাস্থ্য পরীক্ষা বা কর্মচারীর উপস্থিতি ছাড়া সনদ প্রদানের ভিত্তি কতটুকু জানতে চাইলে তিনি বলেন এগুলো নিয়ম বহির্ভুত, আমি অভিযোগ শুনে তদন্ত করতে নির্দেশ দিয়েছি তবে লিখিত অভিযোগ পেলে তদন্তে সুবিধা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম বলেন আমাকে সিভিল সার্জন অফিস থেকে ফোন করে ওদের বেতন বন্ধ করে দিতে নির্দেশ করেছেন, আমি সেটি করবো এবং বিষয়টি সিরিয়াসলি দেখবো।

টিএলসিএ রাসেল বলেন আমার বাড়ি গুপ্তছড়া বাজার সংলগ্ন সে হিসাবে আমি তার সাথে গিয়েছি।টাকা নিয়ে থাকলেও আমি সেটা জানিনা। তার অপকর্মের বিষয়ে জানা থাকলে যেতামনা।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...