রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মসজিদে জমি দেয়ায় ছেলেরা পিটিয়ে মারল বাবাকে

- Advertisement -
Single page 1st Paragraph

আল্লার ঘর মসজিদের জন্য জমি দান করে দেয়ায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরেছে দুই ছেলে। নিহত বৃদ্ধ বাবা আরশেদ আলী (৬০) মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের চর উখিয়ারা গ্রামের বাসিন্দা ছিলেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের চর উখিয়ারা গ্রামে।

পুলিশ এ ঘটনায় এক ছেলে, দুই ছেলের বউ ও নাতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. কোহিনুর জানান, এ ঘটনায় ছোট ছেলে খোরশেদ আলীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, নিহত আরশেদ আলীর বড় ছেলে মো. খবিরের বাড়ির সামনে মেহগনি বাগানের পশ্চিমপাশে শ্যালো মেশিনের ঘরের পাশে ভিকটিম আরশেদ আলীর লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও জমিজমা বাটোয়ারা সংক্রান্ত বিরোধে ভিকটিম আরশেদ আলীর বড় ছেলে মো. খবির হোসেন (৪০) বড় ছেলের বউ মোসাম্মৎ সাহেরা (৩০) ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫) ছোট ছেলের বউ রুমা (২৫) ও নিহত আরশেদ আলীর প্রবাসী মেয়ে আসমানীর বড় ছেলে (নাতি) মোহাম্মদ আহাদ (২৫) পরস্পরের যোগসাজশে আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হত্যা করে।

পুলিশ আরও জানায়, ১৫/২০ দিন আগে ভিকটিম আরশেদ আলী তার বাড়ির পাশে চর উকিয়ার জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। মসজিদে জমি দান করাকে কেন্দ্র করে তার ছেলে ও ছেলের বউদের মধ্যে ক্ষোভের প্রেক্ষিতে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ সরকার।

ইউডি

এই বিভাগের সব খবর

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় সার্জারি,...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

সর্বশেষ

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...