কক্সবাজারের ঈদগাও বাজারের ডিসি সড়কসহ বিভিন্ন সড়কগুলো টমটম স্টেশন ও ভাসমান দোকানদাররা দখল করে নিয়েছে।
এতে যানজট সৃষ্টি হয়ে ও শিক্ষার্থীসহ পথচারীরা চরম দুর্ভোগে পোহাচ্ছে। নামে মাত্র বাজার ব্যবসায়ী সমিতি থাকলেও কাজে এগিয়ে আসছে না অভিযোগ সকলের।
সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও বাজারের ডিসি সড়কের ভুমি অফিসের সামনে সড়কের উপর টমটম পার্কিং, হাসপাতাল সড়কের উপরে টমটম,বাসঘাটা সড়কে , মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া কাউন্টারের সামনে, বাসস্ট্যান্ডের ঈদগড় সড়কের মাথায় এবং সড়কের উপরে পশ্চিম পার্শ্বে সহ যত্রতত্র গড়ে উঠছে টমটম পার্কিং। এ সব জায়গায় সডকের উপরে হযবরল ভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন টমটম। এ ছাড়া ও বাজারের বিভিন্ন সড়কে কোন নিয়ম নীতি না মেনে যত্রতত্র দাঁড়িয়ে থাকে হাজারো টমটম।অন্যদিকে বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলিতে ব্যবসায়ীরা ভাসমান দোকান বসিয়ে দখল করে নিয়েছে ফুটপাতসহ সড়ক। এই ঈদগাও বাজারে ঈদগাঁও উপজেলার লোকজন ছাড়া ও রামুর ঈদগড়,জোয়ারীয়া নালা, পার্বত্য উপজেলার বাইশারী,ও সদরের ভারুয়াখালী সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার লোকজন প্রতিদিন ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন প্রয়োজনে এ বাজারে যাতায়াত। এতে বৃহত্তর এই এলাকার লোকজন চলাচল এবং যান চলাচল করতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। অন্যদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো বাজার কেন্দ্রীক হওয়ায় শিক্ষার্থীরা যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। বাজারের প্রাইভেট ক্লিনিক ও বাজারে অবস্থিত জালালাবাদ স্ব্যাস্থকেন্দ্রে জরুরী রোগী ও দুর্ঘটনায় শিকার লোকজন নিয়ে আসতে যে পরিমান বেগ পেতে হয় এটা নিত্য দিনের চিত্র। ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ জানান,ঈদগাহ বাজারের পুরোটা টমটম আর ভাসমান ব্যাবসায়ীদের দখলে,আপনার আমার ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার হাঁটার কোন অবস্থা নেই, তাদের দেখভাল করার কথা যাঁদের উনারা সবাই নিষ্ক্রিয়।
বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল জানান, ঈদগাঁহ বাজারে ফোর ষ্টার হোটেলের সামনে থেকে ভূমি অফিসের সামনে হাসপাতাল সড়কের বেহাল অবস্থা টমটম সিএনজি অটোরিকশা হাঁটার পথ রুদ্ধ করে ফেলছে। অধিকাংশ দোকানদার চলাচলের সড়কের মধ্যে দোকানের জিনিস পত্র বসিয়ে রেখেছে। জনগণ কঠিন দুর্ভোগ পোহাচ্ছে। সংশ্লিষ্টদের কোন চিন্তা নেই।
জালালাবাদ ইউনিয়নের সরকারী চাকুরীজীবি মাসুদ রানা জানান,টমটম স্টেশন সড়কে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।ভূমি অফিসের পাশে থাকা টমটম স্টেশনের পাশে পেয়াজু তৈরীর গরম তেল যেন একটি দৃশ্যমান নরক। যে কোন কোন সময় সাধারণ মানুষ এতে পুড়ে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে।
সবার একই অভিযোগ নামে মাত্র বাজার ব্যবসায়ী সমিতি কাজে আসছে না কেউ। এ ব্যাপারে বাজারে ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকুর সাথে কথা হলে বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ জরুরী ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের মোবাইলে রিং দিয়ে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়ার সাথে কথা হলে বিষয়টি জরুরী ভিত্তিতে দেখা হবে বলে জানান।
ইমা

