শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চেম্বারের সাথে যুক্তরাজ্যের পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং যুক্তরাজ্যের পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন’র মধ্যে শনিবার(২৪ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সহায়তা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতার লক্ষ্যে একসাথে কাজ করার উদ্দেশ্যে এ সমঝোতা স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্বাক্ষর উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিটাগাং চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন’র চেয়ারম্যান রাজা আলী, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ। এছাড়া পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন’র চেয়ারম্যানের উপদেষ্টা শাহ এফ আতাহার, চেম্বার পরিচালকবৃন্দ মোঃ শাহরিয়ার জাহান, হাসনাত মোঃ আবু ওবাইদা, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোঃ ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এতে অংশগ্রহণ করেন।

চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন বলেন-দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে অবস্থিত। এ বন্দর দিয়ে পরিচালিত হয় দেশের ৯০ শতাংশের অধিক আমদানি-রপ্তানি কার্যক্রম। এখানে গড়ে তোলা হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগর। ওয়ান টাউন টু সিটি গড়ে তোলা হচ্ছে কর্ণফুলী টানেলকে ঘিরে। তাই ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের চট্টগ্রাম বিনিয়োগের আহবান জানান তিনি। পাশাপাশি পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন’র সাথে চিটাগাং চেম্বারের এই সমঝোতা উভয়দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সচেষ্ট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি।

পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন’র চেয়ারম্যান রাজা আলী বলেন-বন্দর সুবিধার কারণে দুই অঞ্চলের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে একটি ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে। পোর্টস মাউথে উন্মুক্ত বন্দর ব্যবস্থার সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশী বিনিয়োগকারীদের সেখানে বিনিয়োগের আহবান জানান তিনি।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...