প্রায় এক ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে সিঙ্গেল লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পরে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। সকাল ১০টার দিকে ট্রেনটি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
আজ বেলা ১১টার দিকে সিঙ্গেল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে, একই দিন চট্টগ্রামের ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
ইমা

