বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল: দুর্ভোগে নগরবাসী, পানিতে ভেসে গেছে যুবক

- Advertisement -
Single page 1st Paragraph

মঙ্গলবার (২৪ আগস্ট) মধ্য রাত থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এতে নগরীর বেশ কয়েকটি এলাকায় বৃস্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সকাল থেকে কর্মস্থলে যাওয়া মানুষ এবং প্রয়োজনে বাসাবাড়ির বের হওয়া নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বুধবার (২৫ আগস্ট) নগরীর হালিশহর, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ, বহদ্দারহাট, ষোলশহর, দুই নম্বর গেইট, মুরাদপুর, শোলকবহর, প্রবর্তক মোড়, চকবাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। অফিস গামীরা পায়ে হেঁটে ও রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে গেছেন। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত। যা আরও ২ দিন অব্যাহত থাকতে পারে।
সকালে ষোলশহর এলাকায় অফিসগামী লিয়াকত আলী বলেন, চট্টগ্রামে একঘন্টার বৃষ্টিতে পানিতে তলিয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একঘন্টা পানিতে দাড়িয়ে আছি কোন গাড়ি পাচ্ছি না।জন প্রতিনিধিদের খামখেয়ালিপনার কারণে চট্টগ্রাম নগরবাসীর এ দু:খ যাচ্ছে না। এদিকে জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন কর্মজীবী নারীরা। সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় কর্মস্থলে।
জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া নগরবাসীর চলাচল বিঘ্নিত হচ্ছে। পানি ঢুকে সিএনজি নষ্ট হয়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। অফিসমুখী মানুষকে হাঁটু পর্যন্ত পানি দিয়ে হেটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে দুই নম্বর গেইট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
দুর্ভোগের কথা জানিয়ে খালেদা আখতার নামে এক গার্মেন্ট কর্মী বলেন, কারখানায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে আটকে গেছি। যে পরিমাণ পানি, কোনোভাবেই চলাফেরা করা যাচ্ছে না। রিকশা ভাড়াও বেশি নিয়েছে। সড়কে সকালে ছিল না পর্যাপ্ত বাসও।
এই বৃষ্টি আরও ২দিন থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বলেন, বুধবার (২৫ আগষ্ট)সকাল নয়টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে।
এদিকে নগরের মুরাদপুর এলাকায় বৃষ্টির পানির তীব্র ¯্রােতে নালায় পড়ে মো. সালামত (৩৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ৫ ঘণ্টার চেষ্টায়ও সন্ধান মিলেনি তার। বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টায় পাঁচলাইশ থানাধীন মুরাদপুর পুলিশ বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পানির ¯্রােতের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে নিখোঁজ সালামতের ঠিকানা জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, নালায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে সকাল ১১টায় ঘটনাস্থলে যাই। কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও সন্ধান মিলেনি। পরে আমরা ফিরে গেলে বেলা আড়াইটার দিকে ৯৯৯ এ ফোন করে আবারও খবর দেয় স্থানীয়রা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে। এর আগে ৩০ জুন ষোলশহর ২ নম্বর গেইটের মেয়র গলিতে বৃষ্টির সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে গিয়ে দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও তিনজন।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...