শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

উয়েফা নেশনস লীগে হেরে গেলো জার্মানী ও ইংল্যান্ড

- Advertisement -
Single page 1st Paragraph

গোলের খেলা ফুটবল।আপনি যতো ভালোই খেলুন না কেনো,গোল করতে না পারলে সেই ভালোর কোন মূল্য নেই।উয়েফা নেশনস লীগে গতরাতে সেই রুঢ় বাস্তবতাই দেখলো জার্মানী।শক্তির বিচারে হাঙ্গেরি এখন আহামরি কোন দল নয়।বিশ্বকাপের
বাছাইপর্বও উতরাতে পারেনি তাঁরা।কিন্তু নেশনস লীগের শুরু থেকে ভিন্ন এক হাঙ্গেরিকে দেখছে ফুটবল বিশ্ব।আগের লেগে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিলো তাঁরা।গতরাতে হারালো জার্মানীকে, তা আবার তাঁদের মাটিতে লাখো দর্শকের উপস্থিতিতে।অথচ পুরো ম্যাচে একচেটিয়া
আধিপত্য ছিলো জার্মানীর।ম্যাচে ৮২% বল পজিশন ছিলো জার্মানদের ।গোলমুখে জার্মানী শট নিয়েছে ২৭টি।আর একবার মাত্র গোলমুখে শট নিয়ে তাতেই গোল আদায় করে নেয় হাঙ্গেরী।প্রথমার্ধের ১৭ মিনিটের সময় খেলার ধারার বিপরীতে কাউন্টার এ্যাটাক থেকে সিকেলস গোল
করে হাঙ্গেরিকে ১-০গোলে লীড এনে দেন।শেষ পর্যন্ত সেই লীড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে হাঙ্গেরি।একের পর এক আক্রমন করেও হাঙ্গেরির গোলরক্ষকের অতি মানবীয় নৈপুণ্যের কাছে নতি স্বীকার করে মাথা নীচু করে মাঠ ছাড়ে জার্মানরা।
একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের আরেক বিগ ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইতালি টেবিলের দুই নম্বরে উঠে আসে। ৬৮ মিনিটে রাসপাদুরী ইতালির পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করে গত ইউরো ফাইনালে পরাজয়ের কষ্ট কিছুটা হলেও দূর করে।
নেশনস লীগের ডেথ গ্রুপ হিসেবে বিবেচিত তিন নং গ্রুপে চার দলই পাঁচটি করে ম্যাচ খেলেছে।
পাঁচ খেলায় ১০ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি এক নম্বরে, ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি,৬ পয়েন্ট নিয়ে তিনে জার্মানী আর ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে ইংল্যান্ডের অবস্থান। মজার বিষয় হলো শীর্ষ দুই দলই এবার বিশ্বকাপের চুড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...