চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেন, কাজী ইনামুল দানু দেশকে স্বাধীন করার জন্যে যে সংগ্রাম করেছেন তা কখনো ভুলার নয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নীতিতে ছিলেন অটল, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার, বজ্রকন্ঠ। তিনি ছিলেন মেধার রাজনীতির অনন্য দৃষ্টান্ত। লেখা, ছবি আঁকায়ও তিনি নিপুনতার স্বাক্ষর রাখেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার প্রয়াত নেতার কবর জেয়ারত, বিশেষ দোয়া শেষে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণকালে ফরিম মাহমুদ এ কথা বলেন।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নেসার আহমেদ, নাজিম উদ্দিন, আব্দুল আউয়াল, শেখ নাসির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়–ুয়া, কাজী রাজিষ ইমরান, হোসেন সরোয়ার্দী,শহিদুল আলম,আশরাফুল হক টিপু, আমিনুল ইসলাম আজাদ,বিপ্লব বর্ধন,এস এম আব্বাস উদ্দিন, বাবুল দাশ বাবলু,দেলোয়ার হোসেন সুমন,নাজমুল হাসান রুমি,নজরুল ইসলাম,ইয়াসিন ভুঁইয়া,আমজাদ হোসেন,রিমন পাঠান,সালামত উল্লা মানিক,নুর উদ্দিন চৌধুরী বাবু,শাহদাত টিপু,নয়ন মজুমদার,বন্ধন সেন প্রমুখ।

