সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ নারীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে নগরীর ৩ নারীর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নগরীর পাহাড়তলীর বাসিন্দা শিউলি রানী (৪০) ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকহা) ভর্তি হন। ২১ সেপ্টেম্বর প্যাথলজিক্যাল টেস্টে তার ডেঙ্গু শনাক্ত হয়। রাতে তার মৃত্যু হয়। একই এলাকার খুরশিদা বেগম নামে ৭০ বছর বয়সী অপর এক নারীকে অসুস্থ অবস্থায় ১৬ সেপ্টেম্বর চমেকহা’য় ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার এ রোগীর মৃত্যু হয়।

আজ প্রাপ্ত রিপোর্টে দেখা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আরেক রোগী মোগলটুলী বাইলেইনের নুরুল ইসলাম সওদাগর বাড়ির দিলআরা বেগম রেশমী (৫০)। ১৪ সেপ্টেম্বর তাকে নগরীর বেসরকারি এভারকেয়ার হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে গতকাল তার মৃত্যু হয়। আজ প্রাপ্ত রিপোর্টে তিনি ডেঙ্গু আক্রান্ত বলে জানানো হয়।

চট্টগ্রামে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হলো। এর আগে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চমেক হাসপাতালে আরো এক রোগীর মৃত্যু হয়।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা চারশ’ ছাড়িয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...