বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রয়োজন সরকারী, বেসরকারী উন্নয়ন উদ্যোগ

সন্দ্বীপের নতুন জেগে উঠা চর হয়ে উঠেছে সাধারণ জনগণের নানা মুখী উপার্জনের উৎস

- Advertisement -
Single page 1st Paragraph

জলবায়ু পরিবর্তন বা বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধির কারনে বাংলাদেশের অনেক নদী শুকিয়ে যাওয়া কিংবা নদীর নাব্যতা কমে চর জেগে উঠা সকল জায়গায় অভিশাপ হিসেবে দেখা দিলেও সন্দ্বীপের পশ্চিমে জেগে উঠা চর সন্দ্বীপিদের জন্য হয়ে উঠেছে বিশাল আশির্বাদ। বেড়েছে পর্যটন সম্ভাবনা সহ সাধারন জনগন বা জলবায়ু উদ্বাস্তুদের নানা মুখী উপার্জনের উৎস। দেখা দিয়েছে অর্থনৈতিক জোন তৈরির বিপুল সম্ভাবনা।দীর্ঘ ৫০/৬০ ববছর নদী ভাঙ্গনের ফলে যারা মাইগ্রেশন হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছে বা বাসা ভাড়া করে থাকতে বাধ্য হয়েছিলো আস্তে আস্তে তাদের ফিরে আসতে দেখা যাচ্ছে। তৈরি হচ্ছে নতুন আবাস ভুমি। হাজার হাজার একর ভুমি ভেঙ্গে নিয়ে স্রষ্টা যেন ফিরিয়ে দিয়েছে ছিনিয়ে নেওয়া দ্বীগুন সন্দ্বীপ।তৈরি করছে কৃষি ও গবাদি পশু পালনের বিশাল সম্ভাবনা, খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দীগন্ত।তৈরি হতে পারে স্টেডিয়াম, বিমান বন্দর সহ পর্যটকদের আকর্ষনের জন্য ইকো রিসোর্ট।
সরেজমিনে গিয়ে দেখা যায় সেই চরে হাজার হাজার গরু,মহিষ,ছাগল, ভেড়ার বিচরন। নারী, পুরুষরা বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ চরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে, কেউ কাঁকড়া ধরছে,কেউ কাটছে গরুর জন্য উড়ি নামক একটি বিশেষ ঘাস, আবার কেউ কেউ গরু, ছাগল পালন করছে,কেউ শাক সব্জি উত্তোলন করছে। কেউ কেউ ইটের কনা সংগ্রহ করছে নিজের ঘর পাকাকরন ও বিক্রির জন্য, কেউ সংগ্রহ করছে বিভিন্ন প্রকার জ্বালানী।
এ বিষয়ে অনেকে বলেন আমরা এই লকডাউনে কর্মহীন হয়ে, রিক্সা,ভ্যান চালানো, দিনমজুরি বা বদলা দেওয়া বন্ধ হওয়ায়ার পর এখন মাছ ধরা, কাঁকড়া ধরা ইত্যাদি করে জীবিকা নির্বাহ করছি। নতুন চর আমাদের জন্য হয়ে উঠেছে আশির্বাদ।না হয় এখন না খেয়ে মরতে হতো।
কেউ কেউ বলেন সরকার বা বিভিন্ন দাতা সংস্থা এ চরের উন্নয়নে নজর দিলে এটি নিউজিল্যান্ডের মতো গবাদি পশুর অবাধ বিচরন ও দুগ্ধ পন্য তৈরিতে বিশেষ ভুমিকা রাখতো। বিশেষ করে সিডিএসপি এ চরকে দ্রুত উন্নত করতে পারে। অন্যদিকে বিভিন্ন দাতা সংস্থা বা কৃষি বিভাগ রিং বাঁধ দিয়ে চরকে চাষ উপযোগী করার জন্য প্রনোদনা দিয়ে লবন ও পানি সহিষ্ণু বিভিন্ন জাতের ধান রোপন করে উপার্জন করতে পারে কোটি কোটি টাকা।
এ বিষয়ে এক নারী সিবিও সদস্য আক্তারা বেগম বলেন সরকার রোহিঙ্গাদের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে তাদের ঘর নির্মান, অন্ন সংস্থান,শাড়ি, লুঙ্গি থেকে শুরু করে নখ কাটার ব্লেড পর্যন্ত দিচ্ছে। অথচ সন্দ্বীপের ভুমিহীনদের পুর্নবাসনে কোন পদক্ষেপ নিচ্ছেনা। সেটা না করলেও সন্দ্বীপের নদী ভাঙ্গন কবলিতদের আশ্রয়ন প্রকল্প তৈরি বা বর্তমানে গবাদি পশু পালনের যে ক্ষেত্র তৈরি হয়েছে সেখানে ২/১ টি করে গাভী সহায়তা প্রদান করে দারিদ্রতা নিরসনে অনেক ভুমিকা রাখতে পারে। রোহিঙ্গাদের ৫০ ভাগের এক ভাগ টাকাও খরচ হবেনা তাতে।
অন্যদিকে এটি হয়ে উঠেছে উঠতি তরুন যুবাদের বিনোদন ও শরীর চর্চার অন্যতম জায়গা। দেখা যাচ্ছে অনেকে ফুটবল খেলছেন। একজন তরুন বলেন সন্দ্বীপে কোন বিনোদন ব্যবস্থা না থাকায় প্রায় লক্ষাধীক যুবক বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও নেশাগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এখন জেগে উঠা নতুন চরে যদি একটি স্টেডিয়াম তৈরির দাবী রাখছি আমরা।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...