শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

কম্বোডিয়াকে হারিয়েছে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

সাফ জয়ের উন্মাদনায় যখন পুরো দেশ ভাসছে তখন আরেকটি জয় বাংলাদেশের নতুন ভাবমূর্তি তৈরি করেছে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ০-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন রাকিব হোসেন।

বৃহস্পতিবার কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিকদের হারায় বাংলাদেশ।

ম্যাচে দুই দলই লড়াই করছে সমান তালে। খেলার প্রথমার্ধে ২৩তম মিনিটে রাকিবের গোলে ১-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। মতিন মিয়ার পাস থেকে ডান পায়ের গ্রাউন্ডেড শর্টে দলকে এগিয়ে নেন রাকিব।

প্রথমার্ধ শেষে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে কম্বোডিয়া। আক্রমণের ধার বাড়ায় তারা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোরও তেমন কঠিন পরীক্ষা নিতে পারেননি কম্বোডিয়ার ফুটবলারা। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কিছু কর্ণার পায় স্বাগতিকরা। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তারা।

বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশও। তবে গোলের ব্যাবধান বাড়েনি। ৭৭তম মিনিটে মতিন মিয়ার একটি দূরপাল্লার শট বারে লেগে গোল বঞ্চিত হয় বাংলাদেশ।

আগামী ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...