শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ক্রিকেট খেলার মাঠে ডিম পেরেছে পদ্ম গোখরা

- Advertisement -
Single page 1st Paragraph

বরিশাল নগরের একটি ক্রিকেট মাঠের গর্তে পাওয়া গেল পদ্ম গোখরার ২৯টি ডিম। ডিমগুলি উদ্ধার করেছে অ্যানিমেল ওয়েল ফেয়ার অব বরিশাল নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় নগরের বান্দ রোড এলাকার যশোর কালার হাউজ সংলগ্ন মাঠ থেকে ডিমগুলো উদ্ধার করা হয়।এসময় ডিমের গর্তে কোনো সাপ পাওয়া যায়নি।

অ্যানিমেল ওয়েল ফেয়ার অব বরিশাল এর কর্মকর্তা সৈয়দা সাবিকুন নাহার তুবা বলেন, এখান থেকে একজন আমাদের ডিম পাওয়ার বিষয়টি জানান। পরে তারা আমাদের ডিমগুলোর ছবি তুলে দেন। আমরা বন বিভাগের বিশেষজ্ঞদের ছবি দেখালে তারা এগুলো পদ্মো গোখরার ডিম বলে নিশ্চিত করে।

তিনি বলেন, আমরা ডিমগুলো নিয়ে বাচ্চা ফুটানোর প্রক্রিয়া সম্পন্ন করবো। পরবর্তীতে এগুলো বন বিভাগের মাধ্যমে বনে উন্মুক্ত করা হবে।

স্থানীয় বাসিন্দা মো. জামাল সিকদার বলেন, এই মাঠে ভাই-বন্ধু ক্রিকেট টুর্নামেন্ট চলছে। মাঠে পানি জমার কারণে মাটি কাটা শুরু করলে একটি গর্ত দেখতে পাই। তার মধ্যে সাপের ডিমগুলো ছিলো।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...