শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সাফ জয়ী নারী ফুটবলারদের লাগেজ টাকা পয়সা চুরি!

বাফুফে’র ক্ষতিপূরণের অঙ্গীকার

- Advertisement -
Single page 1st Paragraph

সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে দেশে ফিরেই মনোকষ্ট সইতে হলো বাংলাদেশের নারী ফুটবলারদের। সাফের ফাইনালে জোড়া গোল করে বাংলাদেশ দলকে শিরোপা এনে দেওয়া কৃষ্ণা রানী সরকার, সানজিদা ও শামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে চুরি হয়েছে নগদ অর্থ। তাদের লাগেজের তালা ভেঙ্গে এমন ন্যাক্কারজনক চুরি ঘটানো হয়েছে বলে জানা গেছে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট থানায় দুইটি জিডি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একটি করা হয়েছে বিমানবন্দর থানায়; আরেকটি মতিঝিল থানায়। তাছাড়া চুরি যাওয়া টাকা পাওয়া না গেলে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাফুফে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

চুরির ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষ্ণা সরকার। তার ব্যাগে থাকা প্রায় ৯০০ ডলার ও ৫০ হাজার বাংলাদেশি টাকা চুরি হয়েছে। অর্থাৎ প্রায় দেড় লাখ টাকা হারিয়েছেন ফাইনালে জোড়া গোল করা এই ফুটবলার।

কৃষ্ণা আর সানজিদার ৯০০ ডলার একসাথে ছিল। শামসুন্নাহার সিনিয়রের ব্যাগে ছিল ৪০০ ডলার। কৃষ্ণার লাগেজে ৫০ হাজার বাংলাদেশি টাকা ছিল। এছাড়া ঋতুপর্ণাসহ কয়েক ফুটবলারের লাগেজ টানাটানি করে নষ্ট করে দিয়েছে। একটা হ্যান্ড লাগেজ খুলে উল্টিয়ে রেখে দিয়েছে।

এরকম ঘটনা আগে কখনও ঘটেনি জানিয়ে শামসুন্নাহার বলেন, ‘আমার ৪০০ ডলার হারাইছে। সাথে ছিল কৃষ্ণার ৯০০ ডলার আর ৫০ হাজার টাকা। এটাতো অবাক হওয়ার মতো ঘটনা। এর আগে কখনও হয়নি এরকমটা। এবারই হইছে আমাদের সাথে।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...