মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

 রাশিয়া ও ইউক্রেনের ৩০০ বন্দী বিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

১০ বিদেশিসহ প্রায় ৩০০ বন্দী বিনিময় করেছে যুদ্ধরত রাশিয়া এবং ইউক্রেন।এতে সহায়তা করেছে সৌদি আরব এবং তুরস্কে।  যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কোরমত দেশগুলির যুদ্ধবন্দী রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইউক্রেনে বন্দী হওয়ার পর মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল এবং ভাড়াটে হিসেবে অভিযুক্ত করা হয়েছিল ৷

রাশিয়া প্রায় ২১৫ ইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে, যার মধ্যে পাঁচজন কমান্ডার রয়েছে যারা এই বছরের শুরুতে দক্ষিণের বন্দর শহর মারিউপোলের দীর্ঘস্থায়ী ইউক্রেনীয় প্রতিরক্ষার নেতৃত্ব দিয়েছিল।

বিনিময়ে, ইউক্রেন ৫৫ জন রাশিয়ান এবং মস্কোপন্থী ইউক্রেনীয় এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা ভিক্টর মেডভেডচুকও আছেন। গত এপ্রিলে দেশদ্রোহের অভিযোগে ইউক্রেন তাকে গ্রেপ্তার করেছিল। ইউক্রেনে ভিক্টরকে পুটিনের অন্যতম ডানহাত বলে চিহ্নিত করা হয়।

বন্দি বিনিময়ের পর জেলেনস্কি একটি ভিডিও ভাষণে, তুর্কি রাষ্ট্রপতি রেসেপ তাইয়্যেপ এরদোগানকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এটি স্পষ্টতই আমাদের দেশের জন্য, আমাদের সমগ্র সমাজের জন্য একটি বিজয় এবং ২১৫টি পরিবার তাদের প্রিয়জনকে নিরাপদে এবং বাড়িতে দেখতে পাবে।

এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ-ইউক্রেনীয় সংকটের প্রতি মানবিক উদ্যোগের প্রতি প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতার পর সৌদি আরব ১০ জন বিদেশিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বন্দীদের বহনকারী একটি বিমান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং সৌদি কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার জন্য প্রক্রিয়া সহজতর করছে। খুব শ্রিঘই নিজ নিজ দেশে ফিরে যান।

এই গোষ্ঠীতে পাঁচজন ব্রিটিশ নাগরিক, দুজন আমেরিকান, একজন ক্রোয়েশিয়ান, একজন মরক্কোর এবং একজন সুইডিশ নাগরিক অন্তর্ভুক্ত ছিল। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি মন্ত্রণালয়।

ইমা

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...