শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর পাচ্ছে রূপনা চাকমা

- Advertisement -
Single page 1st Paragraph

সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ান বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক রূপনা চাকমার পরিবার রাঙ্গামাটিতে সরকারিভাবে ঘর পাচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাঙ্গামাটিতে রূপনা চাকমার পরিবারকে দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

আজ বুধবার দুপুরে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে দ্রুত সময়ের মধ্যে রূপনা চাকমার ঘর নির্মাণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা পাওয়ার পর আমি নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলুর রহমানকে ইতোমধ্যেই এ বিষয়ে নির্দেশ দিয়েছি।

ইউএনও আজ বিকেলেই এলজিইডির প্রকৌশলীকে নিয়ে ঘর নির্মাণের ব্যাপারে সরেজমিন দেখে আসবেন। আশা করছি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রূপনা চাকমার পরিবারকে এটি করে দিতে পারবো।’
রূপনা চাকমার বাড়ি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম ভুঁইয়া আদাম গ্রামে।

এর আগে গতকাল মঙ্গলবার সাফ নারী ফুটবলে বাংলাদেশ জাতীয় দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় রাঙ্গামাটির জেলা প্রশাসক রূপনা ও ঋতুপর্ণার বাড়িতে মিষ্টি এবং ফলমূলসহ নানা উপকরণ নিয়ে যান। এ সময় তিনি রূপনা ও ঋতুপর্ণার মায়ের হাতে দেড় লাখ টাকা করে চেক তুলে দেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...