নগরীর ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় শফি উদ্দিন নামে কর্ণফুলী এলাকার এক আনসার নিহত হয়েছেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নেভি গেট এলাকার হযরত আলী শাহ মসজিদের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
ইপিজেড থানার এসআই সাঙ্কু নাগ বলেন, একটা দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। গাড়িটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।
ইউডি

