শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পুরস্কারের বন্যায় ভাসছেন বাংলার নারী ফুটবলাররা

- Advertisement -
Single page 1st Paragraph

সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে দেশে ফেরার পরই বাংলার নারী ফুটবলাররা পুরস্কারের বন্যায় ভাসতে শুরু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, চট্টগ্রাম পার্বত্য জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা গৌরবের মুকুট আনা এই নারী ফুটবলারদেরকে পুরস্কার দেয়ার কথা ঘোষণা করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক রূপনা চাকমাকে বাড়ি তৈরি করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি বুধবার প্রধানমন্ত্রী প্রেস উইংয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

রূপনার বাড়ি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায়। গ্লাভস হাতে দক্ষতার সঙ্গে বাংলাদেশের গোলপোস্ট সামাল দেয়া রূপনার গ্রামের বাড়ির অবস্থা জরাজীর্ণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই জরাজীর্ণ বাড়ির ছবিটি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর নজরে পড়ে। জাতিসংঘ সদর দপ্তরে ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী দেখেছেন সেই ছবি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র থেকেই রূপনার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। রূপনার নিজ জেলা রাঙ্গামাটিতেই বাড়িটি তৈরি করে দেয়া হবে।

এদিকে, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনকারী নারী ফুটবলারদের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান, এমপি।
তিনি বলেন, নারী ফুটবল দলের দুর্দান্ত পারফরমেন্স এবং ঐতিহাসিক অর্জন পুরো জাতিকে গর্বিত করেছে।তাদের প্রচেষ্টার জন্য আমাদের প্রশংসা ও সমর্থনের নির্দেশনা হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। আমার কোনও সন্দেহ নেই, সাফের এই জয় দেশের সব ক্রীড়াবিদ ও ক্রীড়া দলগুলোকে দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে উজ্জীবিত করবে।

দক্ষিণ এশিয়াসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রশংসিত এই নারী ফুটবলারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান।

আতাউর রহমান বলেন, মেয়েদের এই সাফল্য পুরো দেশকে গর্বিত করেছে, আমাদেরকে গর্বিত করেছে। তাদের এই সাফল্যে আমি খুব খুশি। আমি আমার প্রতিষ্ঠান তমা গ্রুপের পক্ষ থেকে মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম।

তাছাড়া বাংলাদেশের এ অর্জনের বড় অবদানকারী তিন নারী ফুটবলার মনিকা চাকমা, আনাই ও আনুচিং মগিনীর বাড়ি চট্টগ্রামের পার্বত্য জেলা খাগড়াছড়িতে। খাগড়াছড়ির তিন নারী ফুটবলার ছাড়াও বাংলাদেশ দলে ছিলেন খাগড়াছড়ির মেয়ে সহকারী কোচ তৃষ্ণা চাকমা।

শিরোপা জেতার খবরে বাংলাদেশের নারী ফুটবল দলের তিন ফুটবলার ও এক কোচের জন্য চার লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। খাগড়াছড়ি জেলা প্রশাসনের ফেসবুক পেজে এ ঘোষণা দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক।

এদিকে, সাফ জয়ী দলের খেলোয়াড় রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমাকে দেড় লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।  তার বাড়িতে যাওয়ার জন্য একটি ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন রাঙামাটি জেলা প্রশাসক। এছাড়াও রূপনাকে বাড়ি বানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যারিস্টার সাঈদুল হক সুমন।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...