শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

অনেক বেশি মিডিয়া কর্মীর উপস্থিতি

বিমানবন্দরে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি সাফ চ্যাম্পিয়নরা

- Advertisement -
Single page 1st Paragraph

বিমানবন্দরে পা রেখেই সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী  ফুটবল দল বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। স্বল্প জায়গায় অনেক বেশি গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে অত্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

নারী ফুটবলারদেরকে নিয়ে বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বিমানবন্দরে সংবাদ সম্মেলনের সময় নির্ধারিত ছিল। তবে বিশৃঙ্খলার কারণে সেটা শুরু হতে দেরি হয়।

সংবাদ সম্মেলন স্থলে উপস্থিত মিডিয়া কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ, বাফুফে, ক্রীড়া মন্ত্রণালয় সবাই চেষ্টা করে ব্যর্থ হয়৷ এক পর্যায়ে ১৫-২০ মিনিট অপেক্ষার পর সবাই বিমানবন্দরের মিডিয়া ব্রিফিং স্থল ত্যাগ করে। তখন জানানো হয়েছিল, বিমানবন্দরে সংবাদ সম্মেলনটি বাতিলই হয়ে গেছে। তবে কিছুক্ষণ পরই আবার শোনা গেছে, সংবাদ সম্মেলন করে তবেই বিমানবন্দর ছাড়বেন ফুটবলাররা।

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা। গোটা দেশ বরণ করে নিল তাদের।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...