মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

 ভারতীয় সুপ্রিম কোর্টের মামলার শুনানি সরাসরি সম্প্রচারিত হবে

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের শুনানি  আগামী সপ্তাহ থেকেই সরাসরি দেখা যাবে । মঙ্গলবার( ২৭ সেপ্টেম্বর) থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই সম্প্রচার দেখতে পারবেন যে কেউ। প্রধান বিচারপতি হিসাবে ইউইউ ললিত দায়িত্ব নেয়ার পর এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০১৮ সালে আদালতের শুনানির লাইভ সম্প্রচারের পক্ষে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো কিন্তু তা প্রয়োগ হয়নি। সংবিধান বেঞ্চের শুনানির মধ্যে দিয়ে এবার তা আনুষ্ঠানিক ভাবে চালু হতে চলেছে।

সম্প্রতি দেশটির প্রধান বিচারপতি একটি বৈঠকে সমস্ত বিচারপতিদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে ‘লাইভস্ট্রিমিং’ বা সরাসরি সম্প্রচারের পক্ষে মত যায়। তখন সিদ্ধান্ত নেয়া হয়, আপাতত সংবিধান বেঞ্চের শুনানি দিয়ে শুরু হলেও পরবর্তীতে সমস্ত মামলারই সরাসরি সম্প্রচার করা হবে। উৎসাহী যে কেউ তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। এর ফলে নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া আবেদন, জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার মামলার শুনানি সরাসরি এজলাস থেকেই শোনা এবং দেখা যাবে।

সুপ্রিম কোর্টের কাজকর্মের সরাসরি সম্প্রচারের দাবি নতুন নয়। নিজের কাজের শেষ দিনে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এনভি রমণার এজলাস থেকে সরাসরি সম্প্রচার হয়েছিল। এই প্রেক্ষিতেই প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ আবেদন জানিয়েছিলেন, আদালতের কাজকর্মের সরাসরি সম্প্রচারের। তিনি জানিয়েছিলেন, পরিকাঠামো যে তৈরি তা প্রধান বিচারপতি রমণার শেষ কাজের দিনই বোঝা গিয়েছিল। এ বার বিলম্ব না করে শুনানির সম্প্রচারও শুরু করে দেয়া উচিত। প্রসঙ্গত, করোনা মহামারির সময়ও ভার্চুয়াল মাধ্যমেই আদালতের কাজকর্ম চলেছিল।

ইমা

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...