বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে জাপানের মিতসুবিশি গ্রুপ ও জেটরো প্রতিনিধিদলের মতবিনিময় সভা

জাপানী কোম্পানীগুলোর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে

- Advertisement -
Single page 1st Paragraph

জাপানে মিতসুবিশি গ্রুপ ও জেটরো বাণিজ্য প্রতিনিধিদলের সাথে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা মঙ্গলবার( ২০ সেপ্টেম্বর )বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়।

চিটাগাং চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ তানভীর’র সভাপতিত্বে চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, নাজমুল করিম চৌধুরী শারুন, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, জাপানের মিতসুবিশি ইলেক্ট্রিক কর্পোরেশন’র ওভারসীস প্ল্যানিং এন্ড এডমিন ডিপার্টমেন্টের ইউসুকে ইজুমি, টোকিও মেরিন এন্ড নিশিদো ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ’র ম্যারিকো উমেহারা , মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ’র ইনভেস্টর রিলেশন্স ডিপার্টমেন্টের কোটারো সুগানুমা , মিতসুবিশি মোটরস’র গ্লোবাল মার্কেটিং ডিপার্টমেন্টের রাইও নাগামাতসু , মিতসুবিশি কর্পোরেশন’র গ্লোবাল রিসার্চ ডিপার্টমেন্টের কাজুহিকো ইজুকা , লিয়াজো অফিসার কেইসুকি ইয়ামাদা  এবং ঢাকা থেকে জেটরোর কাজুনরি ইয়ামাদা  এবং ইশরাত জাহান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় চট্টগ্রামের ১৮টি সেক্টরের ৩০ জন উদ্যোক্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই দিনে প্রতিনিধিদল কবির শিপ রিস্লাইক্লিং লিঃ এবং সিসিসিআই জাপান ডেস্ক পরিদর্শন করেন। এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)।

ব্যবসায়ীরা বলেন-ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রাম বিনিয়োগ ও বাণিজ্যের একটি আকর্ষণীয় অঞ্চল হিসেবে রূপান্তর হয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে জাপানী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে অটোমোবাইল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং ও গাড়ীর যন্ত্রাংশ উৎপাদনসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন সভায় অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা।

জাপানের প্রতিনিধিদল চট্টগ্রামের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন-জাপানী কোম্পানীগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে, এ জন্য বাংলাদেশ সরকারকে বিদেশী বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ও নীতিমালা আরো সহজীকরণ করার আহবান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইপিজেড ইনভেস্টর ক্লাবের সহ-সভাপতি খাজা মোহাম্মদ ফরহাদ, পরিচালক জিন্নাহ চৌধুরী, পিএইচপি মোটরস’র এমডি মোঃ আক্তার পারভেজ, রিলায়েন্স এসেট্স্ এন্ড ডেভেলাপমেন্টস (বিডি) লিমিটেড’র পরিচালক ওমর মোক্তাদির, ডেলমাস এ্যাপারেলস’র এমডি রায়হান শামস, নোভো সিল লিঃ’র এমডি সাব্বির আহমেদ, লুব-রেফ’র পরিচালক মোঃ সালাউদ্দিন ইউসুফ, ইউরো গ্যাস এলপিজি’র পরিচালক চৌধুরী ইয়ামিন আমিন, মোস্তফা গ্রুপের পরিচালক তাইমুর রহমান, মেরিডিয়ান ফুডস’র পরিচালক আকিব কামাল, আরটিটি টেক্সটাইল গ্রুপ’র পরিচালক তানভীর আহমেদ, হোসেন ট্রেডার্স’র পরিচালক শেখ মেহজাবির হোসেন, মিউচ্যুয়াল গ্রুপ’র জোনায়েদ আহমেদ রাহাত, এজেড কনসালটেন্ট’র আহমেদ জিবরান, বারভিডা’র হাবিবুর রহমান খান, বিএসআরএম গ্রুপের মনির হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আরিফ ইফতেখার প্রমূখ।

ইমা

এই বিভাগের সব খবর

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, পর্যটন এবং মৎস্যসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে...

চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না : ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। রোগীদের স্বল্পমূল্যে...

সর্বশেষ

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান...

চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না : ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয়...

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...