সোমবার, ২৯ জুন ২০২৬

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা: ৪ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

- Advertisement -
Single page 1st Paragraph

জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।

বুধবার(২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।তবে, কুনিও হোশিকে হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা ডেথ রেফারেন্স (নিম্ন আদালতের নথিপত্র) এবং আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত না হওয়ায় কোন প্রেক্ষাপটে এই রায় দেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোর্শেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অভিযুক্ত জেএমবি সদস্য ইসহাক আলীকে মামলার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘কুনিও হোশি হত্যা মামলা থেকে ইসহাক আলীকে খালাস দেওয়ার বিষয়ে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে রাষ্ট্রপক্ষ।’

২০১৫ সালের ৩ অক্টোবর কুনিও হোশি রংপুরের কাউনিয়া উপজেলার আলুতারি গ্রাম থেকে রিকশায় করে তার খামারে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী ৩ মুখোশধারী আততায়ী তাকে বেশ কয়েকবার গুলি করেন। এতে ঘটনাস্থলেই মারা যান ৬৬ বছর বয়সী কুনিও হোশি।

২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুরের একটি আদালত কুনিও হোশিকে হত্যার দায়ে ৫ জেএমবি জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) রংপুর অঞ্চলের সামরিক কমান্ডার মাসুদ রানা মামুন, ইসহাক আলী, লিটন মিয়া রফিক, সাখাওয়াত হোসেন ও আহসানুল্লাহ আনসারী বিপ্লব। আনসারী ছাড়া বাকি সবাই হেফাজতে আছেন।

ইমা

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...