জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রী অর্জন করা আইনজীবিদের সংগঠন নুয়েসলা’র কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সংগঠনের সভাপতি এড.ফিরোজ উদ্দিন তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি হাবিবুল গণি। সংগঠনের সাধারণ সম্পাদক এড. আ.ন.ম কামরুল হাসনাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহাম্মদ ভূঁইয়া, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড.এএস.এম বদরুল আনোয়ার, জেলা আইনজীবি সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আবু মো. হাশেম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড.এ.এইচ এম. জিয়াউদ্দিন, ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম আইনজীবি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম, সংগঠনের অভিষেক উদ্যাপন পরিষদের আহবায়ক এড.নাসির উদ্দিন আহমেদ খাঁন রনি প্রমূখ।
অভিষেক শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

