সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে উৎসে কর কর্তন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সেবাসমূহ করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অংশ হিসেবে সম্প্রতি উৎসে কর কর্তন সিস্টেমটি প্রবর্তন করা হয়েছে। সিস্টেমটিতে নিবন্ধিত হয়ে করদাতাগণ খুব সহজেই উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমাদান এবং রির্টান প্রস্তুত করতে পারছেন।

মঙ্গলবার নগরীর আগ্রাবাদে ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ এর সম্মেলন কক্ষে উৎসে কর কর্তন বিষয়ক আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়। এনবিআর এর সহযোগিতায় চট্টগ্রাম কর অঞ্চল – ১ ও কর অঞ্চল- ৩ এ অনুষ্ঠানের আয়োজন করে। এনবিআর এর সদস্য (তথ্য ব্যবস্থাপনা ও সেবা) প্রদ্যুৎ কুমার সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এনবিআর এর অপর সদস্য মোহাম্মদ জাহিদ হাছান কর্মশালায় উপস্থিত ছিলেন।

আলোচকগণ যথাযথ নিয়মে ও হারে নির্ধারিত সময়ে উৎসে কর কর্তন ও জমাদান, উৎসে কর কর্তনের বাধ্যবাধকতা ও সচেতনতা, উৎসে কর কর্তনের প্রযোজ্য হার, ভিত্তিমূল্য বিবেচনা, সঠিক কোডে কর্তিত কর জমা প্রদান, উৎসে আয়কর কর্তনের প্রবিধান ও প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা সিস্টেমটি ব্যবহার করে উৎসে কর কর্তন সম্পর্কিত সকল কার্য সম্পাদনের জন্য করদাতাদের প্রতি অনুরোধ করেন।

কর্মশালায় চট্টগ্রাম কর অঞ্চল -১ এর কমিশনার মোঃ ইকবাল বাহার, কর অঞ্চল-৩ এর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন শিকদারসহ কর অঞ্চল ১ ও কর অঞ্চল-৩ এর পরিদর্শী কর কর্মকর্তাগণ, সদর দপ্তর (প্রশাসন) ও সদর দপ্তর (প্রয়োগিক) এর কর্মকর্তাগণ, সিদ্ধার্থ বড়ুয়া, আবুল কাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় চট্টগ্রাম কর অঞ্চল-১ ও কর অঞ্চল-৩ এর শীর্ষস্থানীয় কোম্পানিসমূহের প্রতিনিধি ও অংশীজনেরা অংশ নেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...