রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামে আন্তর্জাতিক স্টিল কনফারেন্স শুরু

মহামারি কাটিয়ে বাংলাদেশের লৌহ ও ইস্পাত শিল্প বিশ্ববাজার সৃষ্টি করছে

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে আন্তর্জাতিক স্টিল কনফারেন্স উদিয়মান বাংলাদেশ’ মঙ্গলবার পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে শুরু হয়েছে।

দুদিনব্যাপী অনুষ্ঠিত এ সামিটে দেশ ও বিদেশে ব্যবহৃত লৌহ ও ইস্পাত পণ্যের বিশ্বব্যাপি বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা, স্টিল কাঁচামালের ব্যয়বৃদ্ধি, সংকট ও সাবিক অবস্থা, গুণগতমান, বর্তমান টেকসই প্রযুক্তি, জাহাজ ভাঙ্গা শিল্প, আধুনিক মার্কেটিং পলিসি, ইত্যাদি বিষয়ে বিদেশী ও দেশী বিশেষজ্ঞগণ একাধিক বিশেষ সেশনে ভিন্ন ভিন্ন বক্তব্য রাখেন। তাছাড়া এ শিল্পের উপর বিশেষজ্ঞগণ বেশ কিছুমুল্য বান তথ্য উপস্থাপন করেন।

দেশে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে সামিটটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যমিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহম্মদ মিজানুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএমএর চেয়ারম্যন আলী হোসেন আকবর আলি।

আমেরিকা, জার্মানী, বেলজিয়াম, ইতালি, ভিয়েতনাম, অষ্ট্রেলিয়া, ভারত, অষ্ট্রিয়া, তাইওয়ান, চীন, জাপান ও বাংলাদেশসহ প্রায় ৩২টি দেশের প্রতিনিধি সামিটে অংশগ্রহণ করেন। দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যমিলি, বিএসআরএম, কেওয়াইস্টিল, এস আলম, এইচ এম ষ্টিল, টিকে স্টিল, আনোয়ার ইস্পাত সালাম ষ্টিল, জেডএসআরএমসহ অনেকগুলো দেশীয় প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করেছে। তাছাড়া বিদেশী প্রতিষ্ঠানের মধ্যে ভারতীয় টাটা গ্রুপ, রাঘব প্রোডাক্ট, জাপানের মিটস্যুই, কোরিয়ার কোবে স্টিল, হোন্দাই ষ্টিল, বিশ্ববিখ্যাত জার্মানীর এসএমএস গ্রুপ, ইলেক্ট্রোথাম, ইন্ডাকট্রোথাম, বিদেশী নামকরা প্রতিষ্ঠানসমুহ যোগদান করেছে।

দেশে গড়ে উঠা শিল্পসমুহ কিভাবে উন্নতমানের পণ্য উৎপাদন করতে পারে সে বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন বিশেষজ্ঞগণ। এতে দেশ ও বিদেশের ৪২টি বিভিন্ন স্টলে পণ্য বিষয়ে বিষদ বর্ণনা দেওয়া হয়।

ভারতের ষ্টীলমিন্ট-এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের আহমেদ এন্টারপ্রাইজর এ কনফারেন্স এর আয়োজনকরেছে। বিএসবিআরএ ও ষ্টিলমিল এসোসিয়েশান সহযোগিতা করেছে। উপস্থিত ছিলেন শিপ ব্রেকিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবু তাহের, পিএইচপি ফ্যমিলির পরিচালক আলী হোসেন, আমীর হোসেন সোহেল, বিএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসেন, কেওয়াই স্টিলের সিইওজাবের হোসেন, স্টিল মিলসমুহের চেয়ারম্যন ও এমডিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্লান্ট প্রধানগণ। শিল্পমন্ত্রনালয় ও পরিবেশ অধিদপ্তর এর কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

সামিটের উদ্বোধক আলহাজ্ব সুফি মুহম্মদ মিজানুর রহমান বলেন, আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে স্টিল। স্টিল ইন্ডাস্ট্রির কোয়ালিটি, ভ্যালু ক্রিয়েশন, বাজার সম্প্রসারণে এ সামিট ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি কুরআন হাদিস মনিষীদের বাণী উদ্ধৃত করে নতুনপ্রজন্মকে বাসযোগ্য নিরাপদ সুখী-সমৃদ্ধ পৃথিবী উপহার দিতে আহবান জানান।

তিনি বলেন, আমাদের সকলেরউচিৎ এ শিল্পের উন্নয়নে কাজ করা। তিনি এ আয়োজনের জন্য স্টিল গ্রুপকে ধন্যবাদ জানান। সামিটে স্টিল লং ও ফ্ল্যাট প্রোডাক্ট বিষয়ে বিভিন্ন সেশনে অত্যান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

একুশে পদক পাওয়ায় পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যানকে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে বিএসআরএম’র ৭০ বছর উদযাপন উপলক্ষে বিশেষ সম্মাননা স্মারক প্রদানকরা হয়।

এ সময় বিএসআরএমের চেয়ারম্যান বলেন, আমাকে সম্মানিত করায় কৃজজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যানের ভূয়ষী প্রশংসা করেন।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...