রবিবার, ২১ জুন ২০২৬

লামায় কর্মক্ষেত্রে সফলতা অর্জনে বিএনকেএস’র সম্মাননা ক্রেষ্ট পেলো ২৪ নারী

- Advertisement -
Single page 1st Paragraph

‘প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় চাই সহযোগিতা’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় সক্ষমতা প্রকল্পের কমিউনিটি মোবিলাইজারদের দিনব্যাপী রিপ্লেকশন এন্ড লার্নিং ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। ইউএস এআইডি’র অর্থায়নে ও সিআরএস এবং কারিতাস বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারী সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত ওয়ার্কসপে সিআরএস’র প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রহমান, টেকনিক্যাল এডভাইজার (মিল) মাকসুদুর রহমান, কারিতাস বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার (ডিআরএস) মাজহারুল ইসলাম, ম্যানেজার (এমএএলই) রোয়ালতে বম, বিএনকেএস’র নির্বাহী পরিচালক হ্লা সিং নু, প্রোগ্রাম কো-অর্ডিনেটর উবানু মার্মা অতিথি ছিলেন।

এতে প্রকল্পের ডিআরআর অফিসার, মিল অফিসার, ফাইন্যান্স অফিসার, সেল্টার অফিসার, এডমিন এন্ড এইচ আর অফিসার ও ফিল্ড ইঞ্জিনিয়ারগণ সহ উপজেলার সাতটি ইউনিয়নে কর্মরত ১৮১জন কমিউনিটি অর্গানাইজার অংশ গ্রহণ করেন। শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় কর্মক্ষেত্রে সফলতা অর্জন করার করায় প্রকল্পের ২৪জন নারী কমিউনিটি মোবিলাইজারকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এ বিষয়ে বিএনকেএস’র নির্বাহী পরিচালক হ্ণা সিং নু বলেন, কর্মক্ষেত্রে সফলতা অর্জনকারী ২৪ নারীকে এ সম্মাননা ক্রেষ্ট অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, সক্ষমতা প্রকল্পের আওতায় বিএনকেএস উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সহায়তার (প্রশিক্ষণ) পাশাপাশি দুর্যোগ সাড়াদান দলের সন্ধান ও উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ এবং পিপিই প্রদান করে আসছে। এছাড়া পারিবারিক পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গ্রামীণ রাস্তা, বাঁধ ও পুকুর সংস্কারের জন্য কাজের বিনিময়ে অর্থ প্রদান, শেল্টার মেরামতের জন্য সহায়তা প্রদান সহ দুর্যোগ সহনশীল বাড়ী মেরামতের উপর সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বলেও জানান নির্বাহী পরিচালক হ্ণা সিং নু।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...