শুক্রবার, ২৬ জুন ২০২৬

জুয়া প্রতিষ্ঠানের সাথে চুক্তি, বাবার নাম জালিয়াতি

সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখবে কিনা চিন্তা করছে দুদক

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্র্যান্ড অ্যাম্বাসেডর (শুভেচ্ছাদূত) হিসেবে রয়েছেন।  তবে এই ক্রিকেটারের বিরুদ্ধে জুয়া প্রতিষ্ঠানের সাথে চুক্তি, শেয়ার ব্যবসায় বাবার নাম জালিয়াতির ঘটনায় সমালোচিত সাকিব। তাই তাকে দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখা হবে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে দুদক।

মঙ্গলবার ২০ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, আপনারা জানেন যে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার এবং দলের অধিনায়ক। তার সঙ্গে দুদকের ২০১৮ সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যে চুক্তিটি হয়েছিল, সেটি ছিল বিনা পারিশ্রমিকে উনি দুদকের হয়ে তথ্যচিত্র তৈরিতে কাজ করবেন। তার সঙ্গে শুধু একবার ২০১৮ সালে যখন দুদকের ১০৬ কমপ্লেইন হটলাইন চালু হয়, তখন একটি তথ্যচিত্র করা হয়েছিল। পরে আমরা আর কোনো তথ্যচিত্র বা কোনো কার্যক্রম করিনি।

দুদকের শুভেচ্ছাদূত সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন হবে কিনা বা এ অবস্থাতেও সাকিব আল হাসান কমিশনের শুভেচ্ছাদূত থাকছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, বিষয়টি প্রয়োজনে কমিশন দেখবে, সেজন্য অপেক্ষা করতে হবে।

গেল কয়েক মাস ধরে মাঠের চেয়ে মাঠের বাইরে বেশি আলোচিত সাকিব। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ উঠছে। জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, শেয়ারবাজারে কারসাজির পর নিজের বাবার নাম জালিয়াতি করার অভিযোগ তার বিরুদ্ধে।

গত মাসে অনলাইন জুয়াভিত্তিক প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার স্পোর্টসের সঙ্গে চুক্তি করে বিসিবির তিরস্কারের শিকার হয়েছিলেন সাকিব। বলা হয়েছিল- চুক্তি বাতিল না করলে জাতীয় দল থেকে বাদ পড়বেন টাইগার অলরাউন্ডার। বিসিবির এমন অনড় অবস্থায় শেষ পর্যন্ত সেই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব।

একের পর এক বিতর্কের মধ্যেই নতুন করে বাবার নাম নিয়ে আলোচনায় আসেন সাকিব। খন্দকার মাসরুর রেজার পরিবর্তে কোম্পানি ফর্মে নাম দেওয়া হয়েছে কাজী আব্দুল লতিফ। যদিও মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ফর্মে সাকিব আল হাসানের বাবার নাম খন্দকার মাশরুর রেজার জায়গায় ‘ভুলক্রমে’ ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসানের বাবা কাজী আব্দুল লতিফের নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...