মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মোদীর রাজ্যে হেনস্তার শিকার কেজরীওয়াল

- Advertisement -
Single page 1st Paragraph

গুজরাটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে হেনস্থার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার ২০ সেপ্টেম্বর আম আদামি পার্টি (আপ)-র প্রধান কেজরীওয়াল গুজরাটের ভাদদারা বিমানবন্দরে পৌঁছলে তাকে ঘিরে বিজেপি কর্মীরা উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে ‘মোদি মোদি’ স্লোগান দেন এবং কটুক্তি করেন বলে অভিযোগ উঠেছে।

বিজেপি কর্মীদের স্লোগানের জবাবে ভাদদারা বিমানবন্দরে হাজির আপ নেতা-কর্মীরাও পাল্টা স্লোগান দিলে বিমানবন্দর চত্বরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর পর ভাদদারা শহরে দলের বৈঠকে কেজরীওয়াল অভিযোগ করেন, বিজেপি শাসিত গুজরাটের প্রশাসন তাদের সভা এবং বৈঠক করতে বাধা দিচ্ছে। আমাদের সভা এবং বৈঠকের অনুমতি না দেয়ার জন্য অন্তত ১৩ জন জমি, হল ও গেস্ট হাউসের মালিককে হুমকি দেয়া হয়েছে।

চলতি বছরের শেষেই গুজরাতে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে মোদির রাজ্যে ধারাবাহিক সফর শুরু করেছেন কেজরীওয়াল। তার দাবি, দীর্ঘ তিন দশকের বিজেপি বনাম কংগ্রেস সমীকরণ থেকে এ বার মুক্তি পাবে গুজরাত। পদ্ম-শিবিরের সঙ্গে সরাসরি লড়াই হবে আপ-এর। মঙ্গলবার তিনি বলেন, আপ ক্ষমতায় এলে গুজরাতে মদের বেআইনি ব্যবসা পুরোপুরি বন্ধ করা হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ফের চালু করা হবে পুরনো পেনশন প্রকল্প।

ইউডি

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...