সোমবার, ২ নভেম্বর ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান পুতিন, জানালেন এরদোয়ান

- Advertisement -
Single page 1st Paragraph

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধান দেখতে চান। উজবেকিস্তানে এসসিও শীর্ষ সম্মেলনে পুতিনের সাথে দীর্ঘ বৈঠক করেন এরদোয়ান। পরে পিবিএস নিউজআওয়ারকে দেয়া এক সাক্ষাৎকরে এ দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এরদোয়ান বলেন, তিনি গত সপ্তাহে উজবেকিস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে পুতিনের সাথে দীর্ঘ বৈঠক করেছেন।

তার দাবি, তিনি বুঝতে পেরেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত শেষ করার চেষ্টা করছে রাশিয়া।
এরদোগান চান পুতিন ও জেলেনস্কি সরাসরি কথা বলে সংঘাতের একটি সমাধান করুক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এর সমাধানে মধ্যস্থতার চেষ্টা করছে তুরস্ক। ইতিমধ্যে এরদোগানের মধ্যস্থতায় ইউক্রেন বন্দর থেকে শস্যবাহী জাহাজ চলাচলে একটি চুক্তি হয়েছে দুদেশের মধ্যে। তবে রাশিয়া অভিযোগ করেছে, এই চুক্তিটি এখনও অপূর্ণ রয়ে গেছে।

এর আগে পুতিন এবং জেলেনস্কিকে আলোচনায় বসার আহ্বান জানান এরদোগান। যুদ্ধ শুরুর পর থেকেই তুরস্ক রাশিয়া ও কিয়েভের সাথে যোগাযোগ বজায় রেখেছে। দেশটি রাশিয়ার হামলার নিন্দা করেছে তবে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করেনি।

ইমা

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...