সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

 ছেলের কাছে ভরণ-পোষণ ছেয়ে মায়ের মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

ঠাকুরগাঁওয়ে প্রতারণার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বৃদ্ধা মা। ছেলে রফিকুল ইসলাম(৪১) এর কাছে ভরণ-পোষণ ও স্বামীর সম্পদের সঠিক বণ্টন চেয়ে মা রোকেয়া আক্তার(৬০) ঠাকুরগাঁও আদালতে মামলাটি করেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) নিজের অসহায়ত্ব তুলে ধরে মামলার বিষয়টি নিশ্চিত করেন মা রোকেয়া আক্তার। মামলার বাদি রোকেয়া ও আসামি রফিকুল ইসলাম জেলার সিঙ্গিয়ার কলনিপাড়ার মৃত আবু তাহেরের স্ত্রী-সন্তান।

এর আগে, ১৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দিলে, অভিযোগ আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ রায় আসামি রফিকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেন।

রোকেয়া আক্তার জানান, তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জননী। স্বামী আবু তাহের ছিলেন অগাধ সম্পদের মালিক। তবে ২০১৫ সালে স্বামী মারা যাবার পর থেকেই তার কষ্টের জীবন শুরু হয়। সঠিকভাবে তার ভরণ-পোষণ দিচ্ছিলেন না সন্তানেরা। এরপর ২০২১ সালে প্রতারণার আশ্রয় নিয়ে ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট বানায় বড় সন্তান রফিকুল। সেখানে বাকি সন্তানদের বাদ দিয়ে নিজেকে মৃত তাহেরের একমাত্র সন্তান উল্লেখ করেন তিনি(রফিকুল)।

এরপর থেকেই মা রোকেয়া আক্তার কে ভরণ-পোষণ দেয়া সম্পূর্ণ বন্ধ করে দেন। বার বার নিজের স্বামীর ভিটা থেকে বের করে দেয়ার হুমকি প্রদান করে। পিতার সম্পদের ভাগ নিয়ে ঝামেলা থাকায় অন্যান্য সন্তানেরাও মুখ ফিরিয়ে নেয়। এতোদিন গচ্ছিত অর্থ খরচ করলেও এখন তাও শেষ। তাই উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন রোকেয়া আক্তার।

রোকেয়া আক্তারের ছোটো ছেলে রেজাউল করিম বলেন, আমার বাবা প্রচুর সম্পদ রেখে গেছেন। আমি ঢাকায় চাকরি করায় পিতার সম্পদে আমার অংশ মা ও ভাইয়ের তত্বাবধানে রেখে যাই। তবে এখন জানতে পারছি ভুয়া সনদ বানিয়ে আমার ভাই সব সম্পদের মালিকানা নিতে চাইছে। আমার মায়ের কাছে জবাব চাইলে সেও কোনো সদুত্তর দিতে পারেনি।

এই ঘটনায় অভিযুক্ত বড় ছেলে রফিকুল ইসলাম রিপন পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক এস আই সিদ্দীক হোসেন বলেন, থানা থেকে মামলার তদন্তভার আমাকে দেয়া হয়েছে। রোকেয়া আক্তারের করা মামলায় তার বড় ছেলে রফিকুল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। আমরা মামলাটির তদন্ত করছি এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...