বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটের পুরকৌশল বিভাগের সাথে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের সাথে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার(২০ সেপ্টেম্বর)  বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে উক্ত চুক্তিতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং বার্জার পেইন্টস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব রূপালী হক চৌধুরী স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন।

এতে স্বাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক ও অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং বার্জার পেইন্টসের পক্ষে চট্টগ্রাম ফ্যাক্টরির প্রধান কর্মকর্তা জনাব মো. কাওসার হাসান ও প্রোডাকশন প্রধান জনাব মো. মাসুদুল হাসান স্বাক্ষর করেন। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান এবং পুরকৌশল বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় আগামি এক বছর চুয়েট ও বার্জার পেইন্টস বাংলাদেশ যৌথভাবে পেইন্ট বর্জ্য ও ডাম্পিং ব্যবস্থার মূল্যায়ন, পেইন্ট বর্জ্যের জন্য সাশ্রয়ী পরিবেশবান্ধব বিকল্প তৈরি, বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য বিকল্পের কার্যকারিতা মূল্যায়ন ও প্রযুুক্তিগত সম্ভাব্যতা যাচাই, ল্যাব ও প্রযুুক্তিগত সুবিধার সহায়তা প্রদান, নতুন পণ্য বিকাশের জন্য পেটেন্টের জন্য আবেদন ও যৌথভাবে পেটেন্টের মালিকানা অর্জনের পাশাপাশি বিভিন্ন ইভেন্ট আয়োজন, প্রকাশনা ইত্যাদি উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করবে।

ইমা

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...