মো. তৌহিদুল ইসলাম (৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সে নগরীর আগ্রাবাদ নজীর ভান্ডার হেফজ ও এতিমখানা থেকে রোববার সন্ধ্যায় নিখোঁজ হয় । নিখোঁজ তৌহিদ রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের খতিব পাড়া এলাকার মৃত বেলাল আহমেদের পুত্র। তার নিজ বাড়ি রাউজানের বাগোয়ান কোয়েপাড়া এলাকায় হলেও তারা দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ায় বসবাস করে আসছে।
নিখোঁজ তৌহিদের খালাতো ভাই মোহাম্মদ জাবেদ জানান, তৌহিদ ছুটিতে এসেছিল, ছুটি শেষে আজ মাদ্রাসায় দিয়ে আসা হয়। কিন্তু সে তখন আবার চলে আসতে কান্নাকাটি করছিলো। পরে বুঝিয়ে-শুনিয়ে তাকে মাদ্রাসায় হুজুরদের কাছে দিয়ে আসা হয়। সন্ধায় মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয় তৌহিদ নিখোঁজ। এই বিষয়ে ডাবলমুরিং থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
মাদ্রাসাটির শিক্ষক সৈয়দ নৈঈমুল হুদা জানান, মাগরিবের নামাজের জন্য সকল ছাত্রদের মসজিদে নিয়ে যাওয়া হয়। নামাজ শেষে তৌহিদকে আর খোঁজে পাওয়া যায়নি। সম্ভবত নামাজের নিয়ত বাধলে ওই সময়ে সে পালিয়ে যায়। পরে তার স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। এদিকে নিখোঁজ তৌহিদের খোঁজ চালাচ্ছেন তার স্বজনরা৷ কেউ তার খোঁজ পেলে নিম্নোক্ত ফোন নাম্বারগুলোতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। তার খালাতো ভাই মো. জাবেদ – ০১৮১০৬৫৭৩৯৩।মাদ্রাসা শিক্ষক নৈঈমুল হুদা- ০১৭২৩৯৭৮৪০০।
ইমা

