চট্টগ্রামের অভিজাত শপিংমল সানমার ওসান সিটিতে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও আমদানিকারকবিহীন কসমেটিকস।পাশাপশি অভিজাত এলাকা জিইসি মোড়ের ফার্মেসিতে পাওয়া গেল মেয়াদোত্তীর্ণ ওষুধ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে চট্টগ্রামের অভিজাত শপিং মল সানমার ওসানসিটি ও জিইসি মোড়ের ৫ দোকানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ।
অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। এছাড়া অভিযানে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান অংশ নেন।
অভিযানে চট্টগ্রাম মহানগরীর সানমার ওসানসিটিতে মেয়াদোত্তীর্ণ ও আমদানিকারকবিহীন কসমেটিকস বিক্রয়ের অপরাধে আফ্রা কসমেটিকসকে ১৫ হাজার টাকা, গ্লেম সিটিকে ৩ হাজার, রেড রুটকে ৭ হাজার টাকা, জিইসি মোড় এলাকার হক ফার্মেসি ও নিজামপুর ড্রাগ হাউজকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইমা

