রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

তুচ্ছ ঘটনায় বৃদ্ধ খুন, দুই নারী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

ময়লা ফেলা নিয়ে তুচ্ছ ঘটনায় চট্টগ্রাম নগরের খুলশীতে প্রতিপক্ষের হামলায় আব্দুল মালেক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেফতার করেছে। তারা হলেন- আনু বেগম (৪০) ও তৈয়বিয়া (২৬)। রোববার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে থানার লালখান বাজার মতিঝর্ণা ৫ নম্বর লেইনে এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান।
তিনি বলেন, ‘মতিঝর্ণা এলাকায় ময়লা ফেলাকে কেন্দ্র করে রোববার দিবাগত রাতে প্রতিপক্ষের হামলায় আব্দুল মালেক নামে এক বৃদ্ধ নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আনু বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এরপর ডবলমুরিং থেকে গ্রেফতার করা হয় তৈয়বিয়া নামে আরেক নারীকে। তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হচ্ছে।

এই বিভাগের সব খবর

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বলী মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল শুক্রবার মিছিলের পর থেকে শনিবার...

সর্বশেষ

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য...

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরো কয়েকটি জাহাজ

বিভিন্ন রকমের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে কয়েকটি জাহাজ।...