সোমবার, ২৯ জুন ২০২৬

চুনতি অভয়াণ্যে আরও একটি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের চুনতি অভয়াণ্যে আরও একটি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণীবিদ্যা বিভাগের দুই শিক্ষার্থী। তারা হলেন হাসান আল রাজী চয়ন ও মারজান মারিয়া। এই দম্পতি চট্টগ্রামের বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চুনাতি বন্যপ্রাণী সংরক্ষণ অভয়ারণ্য থেকে এই ব্যাঙ সংগ্রহ করেন। এটি পরিচিত ব্যাঙয়ের থেকে কিছুটা আলাদা প্রকৃতির। সোমবার (২৩ আগস্ট) মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন দুই শিক্ষার্থী। গত ২০১৯ সালের জুন মাসে চুনাতি বন্যপ্রাণী সংরক্ষণ অভয়ারণ্য থেকে তারা এই ব্যাঙ সংগ্রহ করেন।
গবেষণায় ব্যাঙটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারেন যে, এটা পরিচিত ব্যাঙয়ের থেকে কিছুটা আলাদা প্রকৃতির। এটা নিয়ে বিস্তর গবেষণা করে প্রাণীবিদ্যা বিভাগের দুই শিক্ষার্থী বুঝতে পারেন যে, এটা পুরো বিশ্বের জন্য একদম নতুন প্রজাতির ব্যাঙ। পরবর্তীতে এই গবেষণা আমেরিকার পিআরজে জার্নালে সাবমিট করার ছয় মাস রিভিউর পর তারা অনুমোদন দেয়। ক্রিয়েটিভ কনজারভেশন এ্যালাইনের সহায়তায় তা ১৯ আগস্ট প্রকাশ পায়।
নতুন প্রজাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এ ব্যাঙের শারীরিক পরিমাপ, এদের মলিকুলার বিশ্লেষণের পাশাপাশি ডাকের বিশ্লেষণও করেছেন তারা। যা অন্যান্য ব্যাঙদের থেকে সম্পূর্ণ ভিন্ন। চট্টগ্রামের নাম অনুসারে ও গর্তে বাস করার কারণে নতুন এই ব্যাঙের নামকরণ করা হয়েছে ‘গাতা ব্যাঙ’।
এ বিষয়ে হাসান আল রাজী চয়ন বলেন, ‘নতুন প্রজাতির এই ব্যাঙটি আমাদের তৃতীয় আবিষ্কার। নতুন কিছু আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে উপস্থাপন করাটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক। আমরা বিশ্বকে নতুন কিছু উপহার দিতে কাজ করে যাবো সব সময়।’
তিনি বলেন, গবেষণার জন্য বন্য পরিবেশের দিকে আমাদের নজর দিতে হবে। বর্তমান সময়ে বন্য প্রাণীরা নির্যাতিত হয়ে থাকে মানুষের অত্যাচারের ফলে। সুতরাং পরিবেশ রক্ষায় আমাদের আরও সোচ্চার হতে হবে।
এ বিষয়ে মারজান মারিয়া বলেন, ‘নতুন প্রজাতির এই ব্যাঙ আবিষ্কার করে আমরা অনেক খুশী। নতুন এই আবিষ্কার আমাদের জন্য একটা অনুপ্রেরণা। নতুন কিছু আবিষ্কার করে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে এমন আরও কাজ করতে চাই।’
এর আগে ২০২১ সালের মে ও ২০২০ সালের ফেব্রুয়ারিতে পুরো বিশ্বর জন্য আরও দুটি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছিলেন এই দম্পতি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...