শুক্রবার, ২৬ জুন ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে কেন্দ্র করে দলে বিভক্তি চরমে,হতাশ তৃণমূল

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সীমাহীন প্রত্যাশা নারায়ণগঞ্জকে ঘিরে।অনেকেই দাবী করে থাকেন, গত ১৪ বছরে দেশের সকল জেলাতেই দলের সাংগঠনিক ক্ষমতা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।কিন্তু নারায়ণগঞ্জ বিএনপি ছিলো ব্যতিক্রম।সকল আন্দোলন সংগ্রামেই নারায়ণগঞ্জের নেতাকর্মীরা সংখ্যায় কম হলেও রাজপথে নামতে সচেষ্ট ছিলেন।যেহেতু রাজধানীতে দল খুব একটা সুবিধা করতে পারছেনা তাই নারায়ণগঞ্জকে ঘিরেই আন্দোলন পরিকল্পনা কষছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সাম্প্রতিক সময়ে বিএনপির কর্মসূচীতে বারবার নারায়ণগঞ্জ শিরোনাম হওয়ায় বিএনপি থিংক ট্যাংক আশাবাদী হয়ে নারায়ণগঞ্জে সংগঠনকে গোছাতে যত্নবান হয়েছেন।সিটি কর্পোরেশন নির্বাচনের পরপরই তাঁদের সেই কার্যক্রম শুরু হয়।
ইতিমধ্যে জেলা কমিটি পূর্বগঠন শেষে জেলার সকল থানায় আহবায়ক কমিটি,বিভিন্ন পৌর ও ইউনিয়ন কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।সেই ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত মহানগর কমিটি গঠনের প্রক্রিয়া চলে কেন্দ্রীয় ভাবে।শেষে গত ১৩ই সেপ্টেম্বর কেন্দ্রীয় দফতর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।এডভোকেট সাখাওয়াতকে আহবায়ক ও আবু আল ইউসুফ খাঁন টিপুকে সদস্য সচিব করা হয়। কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে যথাক্রমে অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আ. সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দীন, আতাউর রহমান মুকুল, মনির হোসেন খান, আনোয়ার হোসেন অনু, ফতেহ মো. রেজা রিপন, এম এইচ মামুন, আবুল কাউসার আশাকে রাখা হয়।সদস্য পদে রাখা হয় যথাক্রমে
অ্যাডভোকেট রফিক আহম্মদ, হাজী ফারুক হোসেন, আওলাদ হোসেন, শওকত হাসেম শকু, হাসান আহম্মদ, মাহাবুব উল্লাহ তপন, মাসুদ রানা, ডা. মজিবর রহমান, মাকিদ মোস্তাকিন সিপলু, রাশিদা জামাল, এইচ এম আনোয়ার প্রধান, হান্নান সরকার, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দুলাল, হাবিবুর রহমান মিঠু, মনোয়ার হোসেন শোখন, বরকত উল্লাহ, মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম রিপন, আমিনুল ইসলাুম মিঠু, ফারুক আহম্মদ রিপন, মাহমুদুর রহমান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু,ওু শাখাওয়াতুল ইসলাম রানা, মোু. ফারুক হোসেন, কামরুল হাসান সাউদ চুন্নু, হুমায়ুন কবির ও শাহিন আহম্মদকে।পরদিন ১৪ তারিখ থেকে শুরু হয় ঘোষিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশের পালা।
নিজের ফেসবুক আইডিতে ঘোষিত কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান,বহুল আলোচিত-সমালোচিত বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল।তারপর একই পন্থায় কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন
সদ্যগত সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়া আবুল কাউসার আশা ও আমিনুল ইসলাম মিঠু। তন্মধ্যে মুকুল ও আশাকে রাখা হয়েছিল যুগ্ম আহবায়ক ও মিঠুকে সদস্য পদে।তিনজনই দলের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।বিশ্বস্ত সূত্রে জানা গেছে কমিটির আরও কয়েকজন একই পথে হাঁটতে মন স্থির করেছেন।যেকোনো দিন একই পন্থায় পদত্যাগের ঘোষণা দিতে পারেন তাঁরা।আশা তাঁর পোস্টে কমিটির নেতাদের ঈমানদার বলে কটাক্ষ করলেও সরাসরি কোন কারণ দেখাননি পদত্যাগের।তবে আমিনুল ইসলাম মিঠু দলের নিবেদিত প্রাণ ও যোগ্যদের কমিটিতে স্থান না দেবার জন্য পদত্যাগ করেছেন বলে জানান।
নারায়ণগঞ্জ সদর – বন্দর তথা ৫ আসনের তিনবারের সাংসদ,সদ্য বাতিল ঘোষিত মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এডভোকেট আবুল কালামের ভাই হলেন মুকুল ও আশা হলেন তাঁর ছেলে।আর মিঠুও কালাম ব্লকের হিসেবেই চিহ্নিত।মহানগর সহ জেলার বিভিন্ন জায়গায় কালাম ব্লকের বিপুলসংখ্যক অনুসারী আছেন তৃনমূলে।মহানগর বিএনপি কমিটি নিয়ে তৃনমূলেও ব্যাপক অসন্তোষ বিরাজমান।বিএনপির  বিভিন্ন ইউনিয়ন ও পৌর নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়,নারায়ণগঞ্জে আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত এটা সারাদেশ জানে।কিন্তু এখানে বিএনপি বহুধা বিভক্ত।সিটি নির্বাচনের পর থেকে জেলার কিছু নেতা কেন্দ্রকে নিজেদের কব্জায় নিয়ে শুরু করে নারায়ণগন্জে দলকে মুষ্টিমেয় কিছু লোকের মুঠোয় নেবার মিশন।প্রথমে এডভোকেট তৈমুর আলম খন্দকার, এটিএম কামালের মতো বটবৃক্ষকে উপড়ে ফেলে তাঁরা।
এরপর জেলার টপ টু বটম নিজেদের অনুসারীদের নেতৃত্বে আনতে শুরু করে।শহরের আলোচিত এক বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন,আসলে যাকিছু হম্বিতম্বি আপনারা ইতিপূর্বে দেখেছেন তার সবই ছিলো আইওয়াশ।নারায়ণগঞ্জ বিএনপি এখন পেঁপেঁ গাছ মাত্র।তৈমুর আলম খন্দকার, কামালদের ছাড়া নারায়ণগঞ্জ বিএনপি খালি কলস।জেলায় যাঁরা নেতৃত্বে আছেন,সাংবাদিকেরা খোঁজ নিয়ে দেখুন তাঁরা আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে।সেই দিন বেশি দূরে নয়, যেদিন এঁদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে।আফসোস ততোদিনে  দল,দেশ ও জাতির বড়ো ক্ষতি হয়ে যাবে।
উল্লেখ্য,২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক তিনবারের এমপি অ্যাডভোকেট আবুল কালামকে সভাপতি ও বিলুপ্ত নগর বিএনপির সেক্রেটারী এটিএম কামালকে সাধারন সম্পাদক করে মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ২০১৯ সালের ৩০ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্বাক্ষরিত নারায়ণগঞ্জ মহান গর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।তিন বছর পূর্ণ হবার আগেই সেই কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

ইমা

এই বিভাগের সব খবর

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের  ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

সর্বশেষ

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...