বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাত নাবিকের দেহে করোনা, ১৪ দিনের কোয়ারেন্টিনে জাহাজ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরে ডিএপি সার নিয়ে আসা ‘এমভি সেরিন জুনিপার’ নামের একটি জাহাজকে বহির্নোঙরে ১৪ দিনের কোয়ারেন্টিন রাখা হয়েছে। চীন ফেরৎ বাহামার পাতাকাবাহী এ জাহাজের সাত নাবিকের দেহে করোনা পাওয়া যাওয়ায় বন্দর কতৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। ১৯০ মিটার লম্বা, ১১ দশমিক ১ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) জাহাজটি বর্তমানে বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজ এলাকায় রয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নুরুল আবছার।
তিনি জানান, বাহামার পতাকাবাহী জাহাজটিতে ২১ জন নাবিক রয়েছেন। এর মধ্যে করোনা টেস্টে সাত নাবিকের দেহে করোনা পাওয়া গেছে । আক্রান্তদেরকে জাহাজ থেকে নামিয়ে নগরীর সিভিল সার্জন নির্ধারিত হাসপাতাল অথবা কোন হোটেলে রেখে চিকিৎসা দেওয়া হবে। এদিকে গত ১৯ আগস্ট থেকে জাহাজটির কোয়ারেন্টিন শুরু হয় এবং পণ্য খালাস বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে বন্দর সচিব ওমর ফারুক বলেন, চীনফেরত ওই জাহাজ থেকে পণ্য খালাসের বন্ধ রাখার ব্যাপারে এখনো সিদ্ধান্ত পরিবর্তন হয় নি। সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বন্দর সূত্রে জানা গেছে, বাহামার পতাকাবাহী জাহাজটিতে ২১ জন নাবিক রয়েছেন। এর মধ্যে ১৬ জন ফিলিপাইনের, ৩ জন ইউক্রেনের, ১ জন রাশিয়ার ও ১ জন রোমানিয়ার। এর মধ্যে ১২ জনের করোনা উপসর্গ দেখা দিয়েছে। সর্বশেষ সিঙ্গাপুর বন্দর হয়ে আসা জাহাজটিতে ২২ হাজার ২৩৪ টন ডিএপি সার রয়েছে। ১২ আগস্ট জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছে।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...