শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রোগীর কষ্টের টাকায় কেনা ওষুধ চমেকের কর্মচারীরা পাচার করে বাইরে

আটক ১

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অধিকাংশই দরিদ্র,নিম্নজীবী জনসাধারণ। যাদেরকে সাধারণ ভাবেই নানা কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হয়। এই জনগোষ্ঠীর রোগীরা যখন চমেকে ভর্তি হয় তখন চিকিৎসার প্রয়োজনে সরকারি সহায়তার পাশাপাশি তাদেরকে অনেক চিকিৎসা সামগ্রী বাইরে থেকেও ক্রয় করতে হয়। ধার দেনা করে নানা কৃচ্ছতা অবলম্বন করে রোগীর স্বজনরা প্রয়োজনীয় ওষুধ পত্র কিনে তা তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। আর হাসপাতালের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে মানুষের কষ্টের টাকায় কেনা এই ওষুধপত্র চিকিৎসা সামগ্রী পাচার হয়ে যায় বাইরে। দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালে ওষুধ চোর চক্রের এই সিন্ডিকেট বিনা বাধায় চোরাই ওষুধ বাণিজ্য চালিয়ে আসছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে আরাফাতুল ইসলাম নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ রকমের ওষুধ উদ্ধার করা হয়।

এই ব্যাপারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ওষুধ চুরির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর। চোর চক্রের সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ভোরে ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে বেশকিছু ওষুধ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগেও ওষুধ চোর চক্রের সদস্যদেরকে গ্রেফতার হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, অভিযান চালিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে ব্যাগ ভর্তি ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২৫ ধরনের ওষুধ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, অপারেশন থিয়েটারের কর্মচারীরা এসব ওষুধ তার কাছে বিক্রি করেছে। উদ্ধারকৃত এসব ওষুধ মূলত রোগীর। যা বিভিন্নভাবে চুরি করে হাসপাতালের কর্মচারীরা। এর আগেও বিভিন্ন সময় ওষুধ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়।

ইউডি

 

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...